৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

প্রীতি ম্যাচে জার্মানীকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে জাপান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স

আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের প্রায় সবগুলো দল যেখানে ইউরো ২০২৪ বাছাইপর্বের খেলা নিয়ে ব্যস্ত সেখানে মূল পর্বের স্বাগতিক হিসেবে জার্মানীকে বাছাইপর্ব খেলতে হচ্ছেনা। সে কারনেই বিরতির এই সময়টাতে প্রীতি ম্যাচ আয়োজন করে নিজেদের ঝালিয়ে নেয়াই ছিল জার্মানদের মূল লক্ষ্য। কিন্তু ঘরের মাঠে এশিয়ান পরাশক্তি জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে ইউরোর প্রস্তুতিতে বড় বাঁধা পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এতে করে কোচ ফ্লিকের উপর চাপ আরো বাড়লো। গত বছর কাতার বিশ^কাপের গ্রুপ পর্বে এই জাপানের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল জার্মানী। কাল দুই অর্ধে জাপানের কাছে দুটি করে গোল হজম করেছে অগোছালো জার্মানী।
ইউরো চ্যাম্পিয়নশীপ আয়োজনে আর মাত্র নয় মাস বাকি রয়েছে। সে কারনেই কোচ হিসেবে ফ্লিকের ভবিষ্যত পড়েছে চরম শঙ্কার মুখে। যদিও ম্যাচ শেষে ফ্লিক সড়ে দাঁড়ানোর বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বরং তিনি বলেছেন, ‘আমি সত্যিই দারুনভাবে হতাশ। আমি মনে করি আমরা ভালই করছি। আমি তাদের জন্য সঠিক ম্যানেজার। আমি জানি পেশাদার ফুটবলে সবকিছুতেই পরিবর্তন হয়। আমি সেই দিনের অপেক্ষায় আছি।’জার্মান অধিনায়ক ইকে গুনডোগান সহজ ভাবে বলেছেন, ‘এই মুহূর্তে আমরা মোটেও সঠিক পথে নেই। আজকের রাতটা তার প্রমান। আমাদের সবাইকে নিজের কাছে প্রশ্ন রাখতে হবে।’জুনায়া ইতো ও আয়াসে উয়েদার গোলে ২১ মিনিটের মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জাপান। মাঝে লেরয় সানে এক গোল পরিশোধ করেছেন। দ্বিতীয়ার্ধেও জার্মানী ঘুড়ে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। টাকুমা আসানো ও আয়ো তানাকার শেষ পাঁচ মিনিটের দুই গোলে দারুন এক জয় নিয়ে মাঠ ছেড়েছে জাপান। পুরো ম্যাচেই জাপান জার্মানদের উপর আধিপত্য দেখিয়েছে। জাপানের ম্যানেজার হাজিমে মোরিইয়াসু বলেছেন তার দল আরো বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে জাপান আজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। তিনি বলেন, ‘জার্মানীর কঠিন পরিবেশে জয় পাওয়াটা সত্যিই দারুন বিষয়। আমরা আজ দারুন খেলেছি।’
ম্যাচের আগে ফ্লিক প্রতিশ্রুতি দিয়েছিলেন জার্মানী তার স্বভাবসুলভ আক্রমনাত্মক কৌশলেই খেলবে। বিশ^কাপ থেকে বিদায়ের পর শুধুমাত্র পরীক্ষা চালাতে গিয়ে ফ্লিক একের পর এক ধরা খেয়েছেন। বিশ^কাপের পর পাঁচ ম্যাচে জার্মানী মাত্র একটি জয়ী হয়েছে। কালও তার ব্যতিক্রম হয়নি।
কালকের ম্যাচে লেফট-ব্যাক হিসেবে ফ্লিক মূল দলে খেলিয়েছেন নিকো স্কোটারবেককে। সিনিয়র ক্যারিয়ারে বরুসিয়া ডর্টমুন্ডের এই সেন্টার-ব্যাক নতুন পজিশনে মাত্র দুটি ম্যাচ খেলেছেন, তাও আবার দুবারই বদলী বেঞ্চ থেকে উঠে এসে। ঐ পজিশনে স্কোটারবেকের অনভিজ্ঞতা বারবার চোখে পড়েছে। জাপানীজ উইঙ্গার ইউকিনারি সুগাওয়ারা এই ডিফেন্ডারকে কাটিয়ে ১১ মিনিটে যে ক্রস করেছিলেন তার থেকেই ইতো গোল করে সফরকারীদের এগিয়ে দেন। এরপরপরই অবশ্য জার্মানী সমতায় ফিরে। ১৯ মিনিটে অধিনায়ক গুনডোগান বক্সের কিছুটা বাইরে ফ্লোরিয়ান রিটজের কাছে বল বাড়িয়ে দেন। এই প্লেমেকার নিজেই শট নিতে পারতেন। কিন্তু তা না করে সানের দিকে পাস দিয়ে দিলে স্বাগতিকদের সমতায় ফেরাতে ভুল করেননি বায়ার্নের এই তারকা ফরোয়ার্ড। এবারের বুন্দেসলিগা মৌসুমে টেবিলের শীর্ষে থাকা জাভি আলনসোর বায়ার লেভারকুজেনের হয়ে মধ্যমাঠে দুর্দান্ত খেলছেন রিটজ। দারুন এই গোলে মনে হয়েছিল জার্মানী হয়তোবা ম্যাচে ফিরে এসেছে। কিন্তু ২২ মিনিটে আবারো সেই স্কোটেরবেকের ভুলে সুগাওয়ারার থেকে বল পেয়ে ইতোর এ্যাসিস্টে উয়েদা জাপানকে এগিয়ে দেন। বিরতির পর জার্মানী পজিশনের দিক থেকে আধিপত্য দেখালেও জাপানের শক্তিশালী রক্ষনভাগকে ভাঙ্গতে পারেনি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে আসানো ও ইনজুরি টাইমে টানাকার গোলে জাপানের দুর্দান্ত জয় নিশ্চিত হয়। পরবর্তী প্রীতি ম্যাচে জার্মানী মঙ্গলবার ডর্টমুন্ডে তারকা সমৃদ্ধ ফ্রান্সের মুখোমুখি হবে। টানা তৃতীয় জয়ে জানুয়ারিতে এশিয়া কাপকে সামনে রেখে জাপানের প্রস্তুতিটাও বেশ জোড়ালো হলো। রেকর্ড চারবারের বিজয়ী জাপান এবারও যে ফেবারিট হিসেবেই মাঠে নামছে তার ইঙ্গিত দিয়ে রেখেছে ৷

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page