৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কিশোরগঞ্জে ২৮বছর বিনা পারিশ্রমিকে চাকরি করে মানবেতর জীবন সেকেন্দার আলীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে বিনা পারিশ্রমিকে ২৮ বছর চাকরি করে সেকেন্দার আলী নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ বানিজ্যের কাছে হেরে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেকেন্দার আলী রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সেকেন্দার আলী ১৯৯৫ সালে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে ঝাড়ুদার পদে নিয়োগ প্রাপ্ত হন। কিন্তু জনবল কাঠামোর মঞ্জুরি না থাকায় তিনি এমপিও-ভুক্ত হননি। ২০২১ সালের ২৮ মার্চ ওই পদটি নাম পরিবর্তন করে পরিচ্ছন্নকর্মী হিসেবে সমন্বয় করা হয়। ওই সময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সম্মতিক্রমে তার পদটিও সমন্বয় করে নিয়োগ দেয়া হয়। এর জন্য তার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পরে আরো পাঁচ লাখ টাকা দাবি করেছেন ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক।
সেকেন্দার আলী বলেন, ‘দীর্ঘ দিন বিনা পারিশ্রমিকে চাকরি করে নিঃস্ব হয়ে পড়েছি। আমার পরিবারের খরচ যোগাতে বর্তমানে হিমশিম খাচ্ছি। এক মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও এক ছেলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, তাদের খরচ জোগাতে পারছি না। এ অবস্থায় অধ্যক্ষের চাহিদার পাঁচ লাখ টাকা দিতে না পারায় অন্য প্রার্থীকে নিয়োগ প্রদান করেছেন অধ্যক্ষ।’
অভিযোগের বিষয়ে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরল আমিন শাহ্ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ভুক্তভোগী আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অভিযোগ দিয়েছে। তারা আমাকে যে নির্দেশ করবে, আমি সে অনুযায়ী ব্যবস্থা নেব।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার
এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

You cannot copy content of this page