৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা চকরিয়ায় ভিকটিমকে উদ্ধার অভিযান করতে গিয়ে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার এসআই আরকান চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> 
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ঐতিহ্যবাহী ওয়াহেদপুর পশ্চিমপাড়া (বড়বাড়ী) নবজাগরণ মানবকল্যান সংগঠনের উদ্যোগে পবিত্র ঈঁদুল আজহা ২০২৬ উপলক্ষে এলাকার অসচ্ছল ও সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজের প্রাক্তন প্রভাষক মাওলানা ওসমান গনী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ৪ সুবিল ইউনিয়ন জনগণের দোয়া প্রত্যাশী, ও (সুজন) সুশাসনের জন্য নাগরিক এর সুবিল ইউনিয়ন সভাপতি, সমাজসেবক দানবীর আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইসলামীয়া আলিম মাদ্রাসার সুনামধন্য সভাপতি আলহাজ্ব হজরত মাওলানা আবদুল হাকিম। এ সময় তারা তাদের বক্তব্যে এলাকার বিত্তবানদের কে অসহায়দের পাশে থাকার আহবান জানান এবং সাধ্য অনুযায়ী গরিবদের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও এলাকার উন্নয়নের সার্থে সব সময় কাজ করার আহ্বান জানান। এবং বিগত দিনে যারা সংগঠনের পাশে থেকে বিভিন্ন দুর্যোগ এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মোঃ সুন্নী কাউসার ও মালদ্বীপ প্রবাসী পেশাজীবি মোঃ নাছির উদ্দিন মোঃ ইমন প্রমুখ। উল্লেখ্য সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই করুণা- কালীন সময়ে আর্থিক সাহায্য রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও পবিত্র ঈদে ঈদ সামগ্রী নগদ বিতরণসহ এলাকার সামাজিক ও মানবিক কাজে সংকলনটি সব সময় সততার সাথে কাজ করে যাচ্ছে ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page