১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

প্রেমের টানে চায়না নাগরিক চুয়াডাঙ্গায়, বিবাহ সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন,  জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>> প্রেমের টানে নিজ দেশ চীন থেকে এসে সাউই (২৮) নামে এক যুবক চুয়াডাঙ্গা জেলার জীবননগরের ফারিয়া সুলতানা মুন নামের এক তরুণীকে বিবাহ করেছেন। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের দিনমজুর সানোয়ার হোসেনের মেয়ে ফারিয়া। গত ২০ দিন আগে সানোয়ারের নিজ বাড়িতে সাউই এবং ফারিয়ার বিবাহ সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা গেছে, ফারিয়ার সঙ্গে দীর্ঘ এক বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে চীনা নাগরিক সাউই-এর পরিচয় হয় ফারিয়ার। এর মধ্যে হয়ে যায় তাদের মন দেওয়া নেওয়া। অতঃপর প্রেমের টানে গত ২০ দিন আগে চীন থেকে গয়েশপুর গ্রামে আসেন সাউই। ওইদিন রাতেই পারিবারিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।প্রতিবেশী সাহিনা খাতুন বলেন, অন্য সকল বিয়ের চেয়ে এটি একটু ভিন্ন। কারণ বিদেশি ছেলে আর দেশি মেয়ে বিয়ে। অনেক আনন্দ ও উল্লাস করেছি সকলেই। আশেপাশের অনেকে ছুটে আসছে বিদেশি জামাইকে দেখার জন্য। ফারিয়ার বাবা বলেন, ‘মোবাইলের মাধ্যমে আমার মেয়ের সাথে চীনের ওই ছেলের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ওই ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে আমরা তাকে আমাদের দেশে আসতে বলি। ছেলেটি দেশে এলে সকল আইন মেনে ধুমধাম করে তাদের বিয়ে দিয়েছি।’
ফারিয়ার মা আনজু খাতুন বলেন, ‘আমরা পারিবারিকভাবে মেয়েকে বিয়ে দিয়েছি। জামাই অনেক ভালো ও শান্ত স্বভাবের। আমার মেয়েকে চীনে নিয়ে যাওয়ার কথা বলছে।’ ফারিয়া বলেন, ‘সাউইর সাথে আমার মোবাইলে পরিচয় হয়। পরে পরিবারের সকলেই তাকে পছন্দ করে। আমার পরিবার রাজি থাকায় তাকে বিয়ের বিষয়ে বলি। সাউই আমাকে কিছু ভাষা শিখিয়ে দিয়েছিল। যার ফলে আমি তার কথা বুঝতে ও বলতে পারতাম। গত ২০ দিন আগে আমাদের বিয়ে হয়। জামাই হিসেবে তিনি অনেক ভালো মনের মানুষ। তিনি সবকিছু মানিয়ে নিতে চেষ্টা করেন। ভাষাগুলো শিখতে আমার আরও সময় লাগবে। আমি চেষ্টা করছি। কিছুদিনের মধ্যে সকল প্রক্রিয়া শেষ করে আমাকে চীনে নিয়ে যাবেন।’
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন বলেন, চীনা এক যুবক তার দেশ থেকে গয়েশপুর গ্রামে এসে একটি মেয়েকে বিয়ে করেছে বলে শুনেছি। ছেলেটাকে দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছে। ভিসা সংক্রান্ত কাজ শেষ করে ছেলেটি মেয়েটিকে চীনে নিয়ে যাবেন বলে জানতে পেরেছি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, ‘চীনা এক নাগরিক জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে এসে একটি মেয়েকে বিয়ে করেছেন, বিয়ের ঘটনাটি আমরা শুনেছি। তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page