১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চন্দনাইশে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধস: অক্ষত অর্থমন্ত্রী ও নেতারা মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পটিয়ায় সুচক্রদন্ডীর জগন্নাথ ধামের “রথযাত্রা” অনুষ্ঠিত। সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে: আনোয়ার হোসেন খোকন মালদ্বীপে কর্মী সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নগরকান্দার প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করা হবে — পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ চট্টগ্রামে অবৈধ পার্কিং-দখলে ব্যাহত সড়ক সম্প্রসারণের সুফল শাপলাপুর জেএমঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‍্যালী
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

হাতির আক্রমণে প্রাণহানি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : পরিবেশ ও বনমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বন্য হাতির আক্রমণে মানুষের মৃত্যু রোধে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, মানুষের এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধ করতেই হবে। এ বিষয়ে সরকারের উদ্যোগের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। কারণ অনেকে অতি উৎসাহী হয়ে বন্য হাতির দলের একেবারে কাছে চলে যাওয়ায় হাতির আক্রমণের শিকার হয়। পরিবেশ মন্ত্রী আরো বলেন, এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যু এড়াতে মানুষকে অপ্রয়োজনে বন্য হাতির কাছে যাওয়া বন্ধ করতে হবে। তাহলে হাতির আক্রমণে মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে যাবে।
শাহাব উদ্দিন আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মানুষ ও বন্য হাতির দ্বন্ধ নিরসনে করণীয় নির্ধারণের লক্ষ্যে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।শাহাব উদ্দিন বন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, এলিফ্যান্ট রেসপন্স টিমের কার্যক্রম আরও সক্রিয় করতে হবে। জনগণকে বন্য হাতির কাছ থেকে দূরে রাখার বিষয়টি তাদের নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রণে সোলার ফেন্সিং স্থাপন, সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নসহ প্রয়োজনীয় অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফসলসহ অন্যান্য ক্ষতি হলে জনগণকে দ্রুততম সময়ে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দিতে হবে। বন্য হাতির খাদ্য হিসেবে কলাগাছসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে।
সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পদূনি) মিজানুর রহমান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা সহ বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page