৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশ নারী ক্রিকেট দলে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা বিসিবির প্রেক্ষাপট: অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ: টপ অর্ডারের ব্যর্থতায় চাপে বাংলাদেশ পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ পুলিশের বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ
     
             

সৌদির কাছে আরও ১০ হজ ফ্লাইটের অনুমতি চাইলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধিঃ>>>

বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহনে বিমানের আরও ১০টি ফ্লাইট চালানোর অনুমতি চে‌য়ে‌ছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ অনু‌রো‌ধ বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদির হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত।দেশটির হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত বাংলাদেশী হজযাত্রীদের প্রশংসা করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজব্রত পালনে আসা সকল হজযাত্রীদের জন্য সুন্দরভাবে হজ পালনের ব্যবস্থাপনা করা রাজকীয় সৌদি সরকারের জন্য অত্যন্ত সম্মানের বলে ও তিনি মন্তব্য করেন।সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) গতকাল হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী এর সাথে মক্কাতে তাঁর অফিসে সাক্ষাৎ করে এ বছর হজ এর সুব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বছর বাংলাদেশ থেকে সব হাজী ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’ এর আওতায় হজ যাত্রার শুরুতেই ইমিগ্রেশন কার্যক্রম সুসম্পন্ন করায় তাঁদের হজ যাত্রা সহজ হয়েছে মর্মে উল্লেখ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি হজযাত্রীদের অনুকূলে দ্রুত ভিসা ইস্যু করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ থেকে আগত হাজীদের পরিবহনের জন্য বিমানের আরো ১০টি ফ্লাইটের অনুমতি চাইলে উপমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দেন। উপমন্ত্রী ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার জন্য সৌদি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।তিনি আরো বলেন, হজযাত্রী প্রেরণকারী দেশ সমূহের হজ এজেন্সির সংখ্যা সীমিত হলে হজ ব্যবস্থাপনা আরো সহজতর হবে এবং হাজীদের দূর্ভোগ লাঘব করা সম্ভবপর হবে। তিনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী তা সুবিবেচনার জন্য বাংলাদেশ সরকারকে অবহিত করা হবে মর্মে জানান। এ বছর বাংলাদেশ থেকে ১ লক্ষ ২২ হাজারের অধিক মানুষ পবিত্র হজব্রত পালন করবেন। এ বছর হজের সুব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।বাংলাদেশ থেকে সব হজ যাত্রী ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’ এর আওতায় হজ যাত্রার শুরুতেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করায় হজযাত্রা সহজ হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি হজযাত্রীদের অনুকূলে দ্রুত ভিসা ইস্যু করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করার জন্য দেশটির বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন সৌ‌দির উপমন্ত্রী। তিনি বলেন, হজযাত্রী প্রেরণকারী দেশগুলোর হজ এজেন্সির সংখ্যা সীমিত হলে হজ ব্যবস্থাপনা আরো সহজতর হবে এবং হাজীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।পুরো বিষয়টি বিবেচনার জন্য বাংলাদেশ সরকারকে অবহিত করা হবে বলে উপমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত ডঃ জাবেদ পাটোয়ারী।রাষ্ট্রদূত দক্ষিণ এশিয়ার হাজীদের সেবা দানকারী প্রতিষ্ঠান ‘আল বাইত গেস্টসের’ ভাইস প্রেসিডেন্ট উসামা দানেশের সঙ্গে মক্কায় তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মিনা, আরাফার ময়দান ও মুজদালিফায় বাংলাদেশি হাজিদের জন্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও কাজের অগ্রগতির খোঁজখবর নেন। অগ্রগতি পর্যালোচনা করে রাষ্ট্রদূত ‘আল বাইত গেস্টসের’ কাজে সন্তোষ প্রকাশ করেন।বৈঠকগুলোতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল
বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে
পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ
গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা
মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ
ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের
পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি

You cannot copy content of this page