১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. কামাল হোসেন ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া
আন্তর্জাতিক:
গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক
     
             

সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দূর্ঘটনার নিহত -২।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুর সারিঘাটের মধ্যবর্তী কাটাগাঙ নামক স্হানে সিলেট অভিমুখী বালু বোঝাই ড্রামট্রাক ও জৈন্তাপুর অভিমুখী গরু বোঝাই এইস পিকআপের সংঘর্ষ উভয় যান মহাসড়কের পাশ্ববর্তী খাদে পড়ে যায়।এতে গুরুতর অবস্থায় ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।মৃত ব্যাক্তিরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লুতমহাইল হেলিরাই মৌজার মৃত হাবিবুল্লাহর ছেলে নূর ইসলাম (৪৫) এবং হাসপাতালে নেবার পথে মৃত্যুবরণকারী ব্যাক্তি একই গ্রামের ইউছুফ আলির ছেলে শাহেদ আহমেদ ( ৩৫)। তারা উভয়েই গরু ব্যাবসায়ী বলে জানান স্হানীয় উদ্বারকারীরা।গুরুতর আহত অপর দুইজন একই গ্রামের মৃত ওয়ারিস আলির পুত্র রুহুল আমীন (৩৫) এবং পিকআপ চালক দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের আরব আলির পুত্র রায়হান আহমেদ (৪০)। আহত রায়হানের শরীলের নিম্মাংশের গুরুতর জখম ও তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্হানীয় উদ্বারকারীরা।বর্তমানে তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এদিকে ঘটনাস্থলে উপস্থিত জৈন্তাপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বেলা ১২:৩০ মিনিটে সময় কাটাগাঙ এলাকায় বালুবোঝাই ট্রাক ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়।খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ সহ জৈন্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।এর আগে থেকে স্হানীয় জনসাধারণ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা চালায়।জৈন্তাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বায়েজিদ আহমেদ বলেন খবর পেয়ে আমাদের টিম দ্রূত ঘটনাস্থলে পৌছায় এবং সেনানিবাস ফায়ার ষ্টেশনের ইউনিট ও ঊদ্ধার কাজে অংশ নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ জৈন্তাপুর শাখার সাধারণ সম্পাদক শওকত আলি মেম্বার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর ট্রাক চালক সমবায় সমিতির সভাপতি ( ভারপ্রাপ্ত) ইদন মিয়া,সাধারণ সম্পাদক জামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মুন্না, ব্যাবসায়ী নাজিম উদ্দিন, আব্দুল আহাদ সহ স্হানীয় ব্যাক্তিবর্গ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শেষ খবর পাওয়া পর্যন্ত স্হানীয় জনসাধারণ ও জৈন্তা ট্রাক চালক সমবায় সমিতির নেতৃবৃন্দ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের উপস্থিতিতে পে লোডারের সাহায্যে ট্রাক ও পিকআপটিকে দূর্ঘটনাস্হল থেকে টেনে তুলা হয় এবং সিলেট তামাবিল মহাসড়ক যানচলাচল স্বাভাবিক করা হয়।পিকআপে থাকা চারটি গরুর মধ্যে দুইটি জখম থাকায় জবাই করা হয় এবং দুইটি বাড়ীতে নিয়ে আসা হয়েছে। সর্বশেষ হাইওয়ে পুলিশের উপস্থিতিতে নিহত ব্যাক্তিদের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page