২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ার চরতীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ ও আলোচনা সভা ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক: র‌্যাব-৭ নাটোরের হরিশপুরে বাসচাপায় ঝরল দুই প্রাণ সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: গণতন্ত্র রক্ষায় কৌশলগত বিনিয়োগের প্রয়োজনীয়তা ম্যাকাই টেস্টে স্টার্কের তোপে ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইমা পরিবহনে কাছে জিম্মি পরিবহন যাত্রী , হয়রানি ও ভোগান্তির শিকার দক্ষিণবঙ্গের শত শত যাত্রী দুর্দশা দেখার কেউ নেই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং, ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন বান্দরবানের  সাচিং প্রু জেরী
আন্তর্জাতিক:
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ
     
             

সাতকানিয়ার চরতীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো. মকছুদুল ইসলাম চৌধুরী, নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সা. যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য জশনে জুলুছ (র‍্যালি), মিলাদ-কিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা, আল্লামা শাহ্ আব্দুল হক হক্কানী (রহ.) ট্রাস্ট, দুরদুরী আহলে সুন্নাত ওয়াল জামাআত ছাত্র পরিষদ এবং দুরদুরী বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রা.) স্মৃতি সংঘের চরতী ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সকালে আয়োজিত বর্ণাঢ্য জশনে জুলুছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সুন্নী জনতা অংশ নেন। র‍্যালিটি চরতী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুরদুরী নূর মোহাম্মদ কনভেনশন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে পবিত্র মিলাদ-কিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ২০২৬-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, আদর্শ এবং মানবতার সার্বজনীন শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বর্তমান সমাজে শান্তি, সম্প্রীতি, ইনসাফ ও প্রকৃত নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক: র‌্যাব-৭
সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: গণতন্ত্র রক্ষায় কৌশলগত বিনিয়োগের প্রয়োজনীয়তা
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ইমা পরিবহনে কাছে জিম্মি পরিবহন যাত্রী , হয়রানি ও ভোগান্তির শিকার দক্ষিণবঙ্গের শত শত যাত্রী দুর্দশা দেখার কেউ নেই
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং, ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন বান্দরবানের  সাচিং প্রু জেরী
নগনগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরীর স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার খাতা দেখলেন শিক্ষক-পিয়ন-অফিস সহকারী!
শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

You cannot copy content of this page