১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীর কুতুবজোমে চিংড়িঘেরে অভিযান, আলোচিত আবুল কাসেম আটক কোম্পানীগঞ্জে এসআরবির অভিযানে ‘কেচ্ছা রাসেল’ গ্রেপ্তার। সাতকানিয়ায় মোবাইল নিয়ে বিরোধের জেরে যুবক হত্যা: এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ৪ জন গ্রেপ্তার সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়ায় ৪ ইউপি চেয়ারম্যানসহ ২৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>>> দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা হয়েছে।মামলায় ৮১ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জন অজ্ঞাত পরিচয়সহ ২৩১ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।গতকাল বুধবার (২৮ আগষ্ট) দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার গুরা মিয়ার বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. তসলিম বাদী হয়ে সাতকানিয়া থানায় এ মামলা দায়ের করেছেন বলে জানাযায়।অপরদিকে,এ মামলার আসামি কায়সার আহমদ কচির নামে এক-জনকে সাতকানিয়া থানা পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছেন বলে খবর পাওয়া গেছে।বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানা পুলিশ।মামলার অন্য আসামিরা হলেন, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওচমান আলী, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মো. সেলিম, পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন,ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমন ও ঢেমশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রিদুয়ান উদ্দিন।আজহার উদ্দীন প্রকাশ আজহার মেম্বার,নাজিম উদ্দীন প্রকাশ নাজিম মেম্বার,ইজ্জত আলী মেম্বার,সাবেক মেম্বার আব্দুল মজিদ।মামলার অন্যান্য আসামিরা হলেন,মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আলী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন,উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ শান,পৌরসভা যুবলীগের সভাপতি আনিছুর রহমান,সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম আমিন,রিদুয়ানুল ইসলাম প্রকাশ ক্যাডার রিদুয়ান, কায়সার আহমদ কচির, ফারুক খান প্রকাশ ডাকাত ফারুক, কামাল উদ্দীন, জামাল হোসেন, মাঈন উদ্দিন, মুহাম্মদ সাদেক, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আবু বকর, মো. রুবেল, ইরফান, হাসমত আলী, ওমর ফারুক ভুট্টু, আরিফ মুন্না, জিয়াউর রহমান, মুহাম্মদ জমির উদ্দিন প্রকাশ ক্যাডার জমির, মুহাম্মদ মিজান, মো.ইব্রাহিম প্রকাশ ডাকাত ইব্রাহিম, মুহাম্মদ তৌফিক, এরফান, মুহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ সাইফুল্লাহ, সাইফুল ইসলাম, শাহাদাত হোসাইন, মিনহাজ উদ্দিন, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ শাহজাহান, মিসফাউল আকবর, মুহাম্মদ সালাম, আবদুল ওয়াহেদ প্রকাশ শাহ আলম, মুহাম্মদ আলম,মো.আলী, মো.মাহফুজ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ জাবের, রাশেদুল ইসলাম, হাসান জায়েদ, মুহাম্মদ জাহেদ, জয়নাল আবেদীন প্রকাশ আলাউদ্দীন , মোহাম্মদ আয়াস, মুহাম্মদ জসিম উদ্দিন প্রকাশ সন্ত্রাসী জসিম, আতিকুর রহমান, জসিম উদ্দিন জিসান, নুরুচ্ছফা, গিয়াস উদ্দিন, ফরহাদ সিকদার, মো.সোহেল, শহীদুল ইসলাম, মুহাম্মদ মিজান, মো.সাঈদ, তরিকুল ইসলাম, মো.আরিফ মহিউদ্দীন, দিদারুল আলম, মো.আলী, মো.রিদুয়ান, ফয়েজুর রহমান, মোহাম্মদ সালাউদ্দিন, আরিফুল ইসলাম, এমরান হোসেন, আব্দুল মান্নান, মো.ফারুক, আলমগীর , জাবেদ ইসলাম, মো.রফিক, হামিদুর রহমান শিকদার ও মোহাম্মদ ফারুক।মামলার এজাহার সূত্রে জানাযায়, বিগত ১৮ জুলাই বিকাল আনুমানিক ৩ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে সর্বস্তরের জনসাধারনকে সাথে নিয়ে বাদীসহ আহতরা মিছিল নিয়ে উপজেলার কেরানীহাট হক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা দেশীয় ও বিদেশী অস্ত্রশস্ত্র, লোহার রড, হকিস্টিক, তরবারি, বর্শা, ককটেল, শর্টগান, হ্যান্ডগান ও রাইফেল নিয়ে অবস্থানকারীদের উপর হামলা চালায়।এ সময় হামলাকারীরা ১০টি মুদির দোকান, ২টি ফার্মেসী, ৫—৬টি চায়ের দোকানসহ কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর ও একটি অটোরিক্সায় আগুন লাগিয়ে দেয়। হামলাকারীরা প্রথমে ককটেল ফাটিয়ে পুরো এলাকা অন্ধকার করে দেয়। পরে হামলাকারীরা কর্মসূচি ও মিছিলে অংশগ্রহনকারীদের উপর হামলা চালালে নাম উল্লেখ্যের আসামিসহ অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে লোহার রড, কিরিচ ও বন্দুকের বাটের আঘাতে মামলার বাদীর ছেলে মোহাম্মদ সিফাতের ডান হাত সম্পূর্ণ ভেঙ্গে যায়। এছাড়া দেশীয় অস্ত্র দিয়ে আঘাত ও এলোপাতাড়ি গুলিতে ৮/১০ জন নিরীহ লোক গুলিবিদ্ধ ও আঘাতপ্রাপ্ত হয়।মামলার বাদী মো.তসলিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করতে কেরানীহাট এলাকায় আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল করছিলাম। এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে আমাদের অনেক লোককে গুরুতর আহত করে। তার-ই-মধ্যে আমার ছেলে মো.সিফাতের ডানহাত সম্পূর্ণ ভেঙে যায়। আরও বেশ-কয়েকজন আহত হন। আমি মামলার আসামিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।এ বিষয়ে জানতে চাইলে, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় কায়সার আহমদ কচির নামে এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page