চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল চুরির বা বিরোধের জের ধরে মো. রিয়াজ (২২) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে এজাহারনামীয় ২ জন এবং তদন্তে প্রাপ্ত আরও ২ জন আসামি রয়েছেন।গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দায়ের করা হত্যা মামলা ও সাতকানিয়া থানার ওসির ভাষ্য অনুযায়ী এই তথ্য নিশ্চিত করা হয়েছে।পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সাতকানিয়া থানাধীন ১৬ নম্বর সাতকানিয়া (সদর) ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেটস্থ জনৈক নাছিরের দোকানের সামনে ভিকটিম মো. রিয়াজকে (২২) একটি মোবাইল নিয়ে বিরোধের জেরে কয়েকজন এলোপাতাড়ি পিটিয়ে মাথা, নাক, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া থানাধীন পদুয়া হাসপাতালে প্রেরণ করলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রিফাট্র করেন। পরবর্তীতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে রিয়াজ মৃত্যুবরণ করেন।এই ঘটনায় নিহত যুবকের মা রোজিনা আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর- ২১, তারিখ- ১৭/১০/২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুল আলীম গণমাধ্যমকে জানান,হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমলে নেয়। তাৎক্ষণিকভাবে সাতকানিয়া, লোহাগাড়া ও পদুয়া থানা এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি মো. অনিক হাসান ও ফরহাদুল ইসলাম এবং তদন্তে প্রাপ্ত আসামি সাইমন উদ্দিন শাকিল ও কামরুল হাসানসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অন্য আসামিদেরও আইনের আওতায় আনা হবে।





মন্তব্য