আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়ায় সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর কাছে উৎসবের আনন্দ পৌঁছে দিতে বস্ত্র উপহার প্রদান করা হয়েছে। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমানের নিজস্ব উদ্যোগে প্রায় ১০০টি অসচ্ছল পরিবারের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়।শনিবার (১৭ অক্টোবর) আমিলাইষ শক্তি সংঘ পূজা পরিষদের দুর্গাবাড়ী মণ্ডপ এবং আমিলাইষ পল্লী কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত পৃথক অনুষ্ঠানে এ বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক মিজানুর রহমান বলেন, “আমিলাইষের মানুষের যেকোনো প্রয়োজনে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। অতীতেও যেকোনো দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি। এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে একটি আদর্শ আমিলাইষ গড়তে কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য।তিনি আরও জোর দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতিময় সমাজ গঠনে সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। স্থানীয় উন্নয়ন ও মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও নিজের সম্পৃক্ততা বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিলাইষ শক্তি সংঘের সভাপতি শ্যামল দত্ত, সুব্রত দত্ত, গিয়াস উদ্দীন, হারাধন শীল, মোস্তাক আহমদ, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মামুন, শিপক চক্রবর্তী, মোহাম্মদ রুবেল, সাংবাদিক ইমরান সোহেল, দিলীপ চৌধুরী, স্বপন চৌধুরী, প্রদীপ চৌধুরী, রনতোষ দত্ত, মাস্টার স্বপন শীল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল শীল এবং পল্লী কল্যাণ উদযাপন পরিষদের সভাপতি সাধু দাশ, কৃষ্ণ দাশ ও শিমুল দাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয় সূত্রে জানা যায়, এ ধরনের উদ্যোগের ফলে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজা উদযাপনে বাড়তি আনন্দ যোগ হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।





মন্তব্য