৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী গ্যারেজ মালিকের অভিযোগ: ইচ্ছাকৃতভাবে ফাইনাল হেরেছে আর্জেন্টিনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ: ভোটের তারিখ ২০ আগস্ট বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনতার ঢল রদ্রির বার্সেলোনায় যোগদানের খবরে ক্ষুব্ধ মরিনহো, রিয়াল মাদ্রিদে নতুন কৌশলের ছক
আন্তর্জাতিক:
বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার করে ট্রাম্পকে চাপে ফেলার ইরানি পরিকল্পনা ও ঝুঁকি ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন
     
             

সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরপর দুই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণ।গত দুই দিনে চিরবিদায় নেওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন—বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ এবং বীর মুক্তিযোদ্ধা অজিত মজুমদার।এর মধ্যে আজ সাতকানিয়ায় বীর মুক্তিযোদ্ধা অজিত মজুমদারকে শেষ বিদায় জানাতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সশস্ত্র সালাম ও বিউগলের করুণ সুরে এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুজ্জামান, তিনি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।এ সময় সহকারী কমিশনার বলেন,জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছিলেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ ও অজিত মজুমদারের মতো দেশপ্রেমিকদের অবদান সাতকানিয়াবাসী ও পুরো জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার ও প্রশাসন সব সময় বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ও তাঁদের স্মৃতি রক্ষায় পাশে রয়েছে।”গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং দলমত নির্বিশেষে শত শত মানুষ তাঁর শেষ বিদায় বেলায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেন।মহান মুক্তিযুদ্ধে এই দুই বীর বীরের বীরত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের মাঝে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবে। জাতির এই দুই বীর সন্তানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার
পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু
ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী
চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি
নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত

You cannot copy content of this page