২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

সাংবাদিকরা মানুষের তৃতীয় নয়ন খুলে দেয়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক

দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা চলছে। দেশের সম্পদ বিশ^ বেনিয়াদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা চলছে। সাংবাদিকরা মানুষকে সঠিক নির্দেশনা দিতে পারে। রাজনীতির নামে মানুষ পোড়ানো, গাড়ি ঘোড়া পোড়ানো এবং নিজেদের ক্ষমতার স্বার্থে বিদেশী বেনিয়াদের হাতে দেশটাকে তুলে দেওয়ার অপচেষ্টা এটির বিরুদ্ধে আপনারা কলম তুলবেন। সাংবাদিকরা মানুষের তৃতীয় নয়ন খুলে দেয়। আপনারা যদি অপশক্তির বিরুদ্ধে কলম ধরেন সেটি জনমত গঠন করার ক্ষেত্রে সহায়ক হবে।আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি এসব কথা বলেন।এসময় মন্ত্রী আরো বলেন, আমাদের সরকার সাংবাদিক বান্ধব সরকার। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আগ্রহে সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে একটি তহবিল গঠন করা হয়েছিল। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে সে তহবিলে ১০ কোটি টাকা দিয়েছিলেন। এর বাইরেও আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু টাকা দিয়ে শুরু করেছিলাম। উপমহাদেশের কোথাও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়নি। করোনাকালীন সহায়তা ও অন্যান্য সহায়তা মিলে ২০২২ সালে এ ট্রাস্ট থেকে ১০ কোটি টাকার বেশি অনুদান দিয়েছি। চট্টগ্রামে গত তিন বছরে সাংবাদিকদের যত টাকা অনুদান দেওয়া হয়েছে এর আগে ৪০ বছরেও সেটি হয়নি।তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের চাকরির কোন নিশ্চয়তা নাই। অথচ সাংবাদিকরা অনেক মেধাবী। যারা একরার সাংবাদিকতা পেশায় যুক্ত হয়, তারা আর এ পেশা ছাড়তে পারে না। আমি মনে করি চাকরির নিশ্চয়তা প্রয়োজন। আমরা গণমাধ্যম কর্মী আইন প্রনয়ন করেছি। সেটি সংসদে পাঠানো হয়েছে ১ বছরেরও বেশি সময় আগে। কিন্তু সমস্ত মালিকরা এক জোট হয়ে এ আইনের বিরোধীতা করেছে। সে কারণে সেটি ধীর হয়ে গেছে। অথচ মন্ত্রীসভায় এটি পাশ হয়েছে। মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। আমি দায়িত্ব পাওয়ার পর যতটুকু সম্ভব চেষ্টা করেছি। বাকি সময়েও চেষ্টা করে যাবো।পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রামের ৪৪ জন সাংবাদিকের হাতে অনুদানের চেক বিতরণ করেন।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে চট্টগ্রাম ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহিদুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ প্রমূখ বক্তৃতা রাখেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা
প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি
রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার
ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু।
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ

You cannot copy content of this page