ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় কন্যার শ্বশুর বাড়িতে নাস্তা কম হওয়ায় শ্বশুর বাড়ির লোকের নির্যাতনে সিফাতুর নুর সিফাত(২২)এক গৃহবধূর ৯দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার(২৩শে অক্টোবর)মৃত্যু হয়।ঘটনাটি ঘটে উপজেলার কুসুম পুরা ইউনিয়ন পূর্ব কুসুম পুরা গ্রামের ইলিয়াস খাঁর বাড়িতে।মৃত আবদুল সবুরের ছেলে ডুবাই প্রবাসী তারেক(২৬) ও চন্দনাইশ উপজেলার পৌরসভার(৪নং ওয়ার্ড)নয়াপাড়া গ্রামের মো:নুরের একমাত্র কন্যা সিফাতকে ১৯জুন পারিবারিক সম্মতিতে বিয়ে করে প্রবাসে ফিরে যান।১৪ই অক্টোবর গৃহবধূ সিফাতের মা জুহিনুর আক্তার(৫৫)নাস্তা নিয়ে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে আসলে নাস্তা কম হওয়ায় সিফাতের শ্বাশুড়ি রেজিয়া বেগম(৬০)মা ও মেয়ের সাথে তর্ক বির্তকের এক পর্যায়ে রাশেদা বেগম (৫৫)সুমি আক্তার সহ ৩জনে এদেরকে মারতে থাকলে স্হানীয়রা তাদের উদ্ধার করে।এ সময় সিফাত ৩মাসের অন্ত:সত্বা।সিফাতের মা বাড়ি এসে জানতে পারে সিফাতের আবস্হা খারাপ তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।শুক্রবার(২৩ অক্টোবর)দুপুর ২টায়,৯দিন চিকিৎসাধীন থাকা আবস্থায় হাসপাতালে মৃত্যু বরন করেন।সিফাতের পিতা মো:নুর বলেন,বিয়ের পর হতেই মেয়েকে শাররিক,মানসিক নির্যাতন করে আসছে।মেয়ে আত্নহত্যার চেষ্টা করে বলে তারা মিথ্যা অপবাদ রটাই।ঘটনার পরেরদিন সিফাতের মা বাদী হয়ে,শ্বাশুড়ী রেজিয়া বেগমসহ ৩জনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করে।পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন,গৃহবধুর নির্যাতন মামলা লিপিবদ্ব হয়।তদন্ত করে প্রকৃত আসামীদের বের করে আইনের কাছে সোর্পদ করা হবে।





মন্তব্য