২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আনোয়ারুল আজিম, নোয়াখালী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন নোয়াখালীর চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও মেয়র প্রার্থী মোহাম্মদ মাসুদ রানা। তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং তাঁদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে চিঠিটি প্রকাশ করেন তিনি। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। চিঠিতে মাসুদ রানা উল্লেখ করেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে শুধু কেন্দ্রীয় নেতা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নেতারাই ত্যাগ স্বীকার করেননি; দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীও মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। দলের দুঃসময়ে অনেকে পরিবার, ব্যক্তিগত জীবন ও জীবিকার কথা উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতারাই যদি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান, তাহলে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের দুঃখ-কষ্ট, ত্যাগ ও অবদানের কথা কে তুলে ধরবে এবং তাঁদের মূল্যায়নই বা কে করবে? খোলা চিঠিতে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের প্রকৃত শক্তি তার তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের ত্যাগ ও অবদানকে অবহেলা করে কোনো সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়। এ কারণে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মাসুদ রানা চিঠিতে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, সুসময়েও যেন তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয়। পদ-পদবি কিংবা পরিচয়ের পরিবর্তে ত্যাগ, অবদান ও দলের প্রতি ভালোবাসাকে মূল্যায়নের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা উচিত। চিঠির শেষাংশে তিনি তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও তৃণমূলবান্ধব রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। নিজেকে তৃণমূলের একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে তিনি এই আবেদন জানান। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন ও তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টির বিষয়টি সামনে এনে মাসুদ রানার এই খোলা চিঠি স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page