২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র সৈকত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: জামাল উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>>নগর জীবনের ব্যস্ততার মাঝে মন চায় একটু স্বস্তির নিশ্বাস নিতে। তাই তো আপনার একঘেয়েমি ও ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে ঘুরে আসতে পারেন চট্টগ্রামের বাঁশখালী সমুদ্র সৈকত।যার উত্তরে শঙ্খ নদী,দক্ষিণে চকরিয়া-পেকুয়া,পূর্বে পাহাড় এবং পশ্চিম সীমান্ত বঙ্গোপসাগর সীমারেখায় অবস্থিত।এই সমুদ্র সৈকত তার মনোরম পরিবেশ,মনোমুগ্ধকর দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণ করে আসছে।বঙ্গোপসাগরের কোল জুড়ে এই বিশাল বালুতটের অপরূপ সৌন্দর্য,নির্জন পরিবেশ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।বাঁশখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম বিভাগের বাঁশখালী উপজেলায় অবস্থিত।এটি বাহারছড়া সমুদ্র সৈকত নামেও পরিচিত।এটি একটি বালুকাময় সৈকত।এর দুটি প্রধান পয়েন্ট রয়েছে।একটি কদমরসুল এবং অন্যটি খানখানাবাদ।সৈকতের দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার।কক্সবাজার সমুদ্র সৈকতের পর বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সৈকত এটি।চট্টগ্রাম শহর থেকে এই সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার।এই সৈকতটি বাঁশখালী উপজেলার ছনুয়া,গণ্ডামারা,সরল,বাহারছড়া,খানখানাবাদ এলাকা জুড়ে অবস্থিত।সমুদ্র সৈকতের পুরো পশ্চিম দিকটি কুতুবদিয়া চ্যানেল এবং কুতুবদিয়া দ্বীপটিও এর কাছাকাছি।বাঁশখালীর গুনাগরী বাজার থেকে সরাসরি এই সৈকতে পৌঁছানো যায়।৪৫০ বছরের পুরনো বকশী হামিদ মসজিদটিও এই সমুদ্র থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।সাগর পাড়ের বালুকা রাশি, বাতাসের শোঁ শোঁ শব্দ মন ভরিয়ে দেবে আপনার।দেখা পাবেন নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে সেখানে।সৈকতের সোনালী বালি, নীল সমুদ্রের অবিশ্রান্ত তরঙ্গ,দিগন্ত বিস্তৃত আকাশ,সারিবদ্ধ ঝাউবন- সবমিলিয়ে এক অপূর্ব দৃশ্য।সূর্যোদয় এবং সূর্যাস্তের অসাধারণ দৃশ্য এই সৈকতকে করে তোলে আরও মনোমুগ্ধকর,বাঁশখালির এ সৈকতটি প্রায়ই মূখর থাকে গাঙচিলের আনাগোনায়।বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝাউবন হাতছানি দিয়ে ডাকে প্রকৃতিপ্রেমীদের।তাদের অনেকে জানান,বসার সিট থাকলে আরও সুন্দর লাগতো।কেউ কেউ আবার সিকিউরিটি বাড়ানোর কথাও বললেন।মূলত স্থানীয়রাই এই সৈকতে বেড়াতে যায়।খুব একটা পা পড়ে না দূরের লোকজনের।কেননা,মূল সড়ক থেকে কয়েকটি পথে সেখানে যাবার সুযোগ থাকলেও এখনো অনুন্নত যোগাযোগ ব্যবস্থা।গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা।স্থানীয়রা জানান, অনেক পর্যটক আসতো রাস্তাঘাট যদি আর একটু ভালো থাকতো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
দেবিদ্বারে বিএসটিআই ও বৈধ কাগজপত্র ছাড়াই চলছে ‘নূর জাহান বেকারী’: অস্বাস্থ্যকর ও পচা-বাসি খাদ্যপণ্য বিক্রির অভিযোগ
মহেশখালীর মাতারবাড়ী বউয়ের জ্বালা হোটেলের সামনে থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক ৩ জন,

You cannot copy content of this page