৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সখিপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মোঃ আঃ লুতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি;

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালমেঘা সিন্দূরিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইসমাঈল হোসেন( ৬৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সখীপুর উপজেলার কালমেঘা সিন্দুরিয়া গ্রামের খোরশেদের ছেলে ইসমাঈল হোসেনের সাথে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল, প্রতিপক্ষ নছুমুদ্দিন মোল্লার ছেলে আজিজুল মোল্লার (৫০)ও তার ভাই এবং ভাতিজার সাথে। রবিবার (১৪ মে) আনুমানিক সকাল ৭ টার দিকে বিরোধপূর্ণ জমিতে ইসমাঈল হোসেন ও তার ভাগনে মোহাম্মদ আলীর ছেলে ধলা মিয়া (৪২) এবং তার ছেলে মামুন( ৩২) কে নিয়ে ধান কাটার জন্য গেলে প্রতিপক্ষের আজিজুল মোল্লাসহ তার ভাই-ভাতিজার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে তাদের আহত করলে ধলা ও মামুন মাটিতে লুটিয়ে পড়ে। বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭বছর যাবৎ ইসমাঈল হোসেন নছুমুদ্দিনের কাছ থেকে ১ একর জমি ক্রয় করে চাষবাস করছিল।কিন্তু নছু মোল্লার ছেলে আজিজ মোল্লা, তোফাজ্জল মোল্লা, নব্বে মোল্লার ছেলে রফিকুল ইসলাম গোনাই এবং আবুল হোসেনের ছেলে কামরুল ও সাইফুল ঐ জমিটি তাদের বলে দাবি করে দখলের চেষ্টা করতে গেলে ইসমাঈল হোসেন ও তার লোকজন বাধা দিলে হামলার শিকার হন। এদিকে ইসমাঈল হোসেন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা আশংকাজনক অবস্থায় তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ৬নং ইউপি সদস্য মো.আফজাল হোসেন ও ইউপি চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা বলেন, জমির বিরোধ নিষ্পত্তির জন্য কয়েকবার শালিশী বৈঠক হলে সেখানেও ইসমাঈলের জমি বলে প্রমাণিত হয়। মূলত, প্রতিপক্ষ দখল করতে নিতে গেলে ইসমাঈল বাধা দিলে তার উপর হামলা হয়। এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ইসমাইলের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সখিপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

You cannot copy content of this page