১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ নয়, অবস্থান ষষ্ঠ: সংসদে স্বীকারোক্তি প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? কাজে বিশ্বাসী, আশ্বাসে নয়: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে চুয়েট ভিসি অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্টে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত। কোটি টাকার সড়কে জলাবদ্ধতা, নিম্নমানের কাজের অভিযোগ—বিল নিয়ে ঠিকাদার-পৌর নির্বাহীর দ্বন্দ্ব নেদারল্যান্ডসের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন জাভি হার্নান্দেজ
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

শীতের শুষ্ক ত্বকের জন্য বডি বাটার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

শীতে ত্বক থেকে হারায় প্রাকৃতিক তেল। আসে শুষ্কতা ও বিরক্তিকর চুলকানি। আর এ সমস্যার সমাধান দিতে পারে বডি বাটার। দারুণ ময়েশ্চারাইজার আর হাইড্রেশনের কাজ করে এটি। সাধারণ লোশনের চেয়েও এর স্থায়িত্ব বেশি। যে কারণে এটি আর্দ্রতা ধরে রাখতে পারে বেশি সময়। সেইসঙ্গে ত্বকে জোগাবে বাটারের পুষ্টি।  ঘরে বানান বডি বাটার

প্রথমেই সংগ্রহ করে নিন আধা কাপ প্রাকৃতিকভাবে শিয়া গাছের বীজ থেকে তৈরি শিয়া বাটার।১/৪ কাপ কোকোয়া বাটার।১/৪ কাপ নারিকেল তেল।২ টেবিল চামচ জোজোবা তেল।১০ ফোঁটা ল্যাভেন্ডারের এসেনশিয়াল অয়েল।

পদ্ধতিঃ   প্রথমে ডাবল বয়লার নিন। মানে নিচে একটি পাত্রে থাকবে ফুটন্ত পানি। তার ওপর আরেকটি পাত্র। তাতে শিয়া বাটার, কোকোয়া বাটার ও নারিকেল তেল অল্প আঁচে গরম করুন। পুরোপুরি গলে তরল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।মিশ্রণটি ৩০ মিনিট সময় নিয়ে ঠান্ডা করুন। এটি কিছুটা ঘন হবে। তবে শক্ত হবে না।এরপর তাতে জোজোবা তেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে আলতোভাবে নাড়ুন।এরপর একটি হ্যান্ড মিক্সচার দিয়ে মিশ্রণটি হুইপ করতে থাকুন। যতক্ষণ না এটি ঘন ক্রিম বা হুইপড ক্রিমের মতো হচ্ছে।পরিষ্কার এয়ারটাইট জারে শীতল ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন।একইভাবে তৈরি করতে পারেন ভ্যানিলা আমন্ড বডি বাটার। আগের মতো শিয়া বাটারের সঙ্গে ১/৪ কাপ আমন্ড তেল, ১/৪ কাপ নারিকেল তেল, ১ চা চামচ ভিটামিন ‘ই’ তেল ও ১ চা চামচ বিশুদ্ধ ভ্যানিলা এক্সট্রাক্ট নিন। আগের মতো মিশ্রণ ঠান্ডা ও ঘন হলে তাতে ভিটামিন ‘ই’ তেল ও ভ্যানিলা এক্সট্রাক্ট মিশিয়ে হুইপ করুন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page