১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

শিবগঞ্জে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ নাহিদ উজ্জামান শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট খেলা নিয়ে বিরোধে সহপাঠীর ছুরিকাঘাতে আবদুর রহমান উনাল (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। শুক্রবার বিকেলে উপজেলার উজিরপুর পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র উপজেলার উজিরপুর ইউনিয়নের চামাপাড়া গ্রামের সাইদুর আলীর ছেলে ও সোভান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, একই ক্লাসে পড়াশোনা করে উনাল ও রাসেল। ক্রিকেট খেলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিকেলে পদ্মার চরে খেলতে গেলে উনালের মাথায় চাকু দেয় রাসেল। পরে আহত উনালকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে স্থানীয়রা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহিল বাকি বলেন, মাথায় জখম নিয়ে ছেলেটি হাসপাতালে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাথায় সেলাই ও ব্যান্ডেজ করা হয়েছে। নিশ্চিত হওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page