১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাসিক নির্বাচন: ১৪ ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমন ও আনারের মনোনয়ন পত্র দাখিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনী আমেজে চলছে প্রচার প্রচারণা। মনোনয়ন পত্র উঠানোর শেষ সময় ছিলো ১৮ মে-২০২৩। মনোনয়ন পত্র দাখিল ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত।
২১ মে ( রোববার) সকাল থেকে নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল শুরু হয়। বেলা সাড়ে ১১ টা মনোনয়ন পত্র দাখিল করেন ১৯ নং ওয়ার্ডের প্রার্থী কাউন্সিলর প্রার্থী তৌহিদুল হক সুমন। এরপর পরই মনোনয়ন পত্র দাখিল করেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন আনার।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৩ মে। এর মধ্যে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন দাখিল পর্ব। প্রথম দিনের প্রথম প্রহরে অনেকেই মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিল শেষে জনপ্রিয় কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে আবারো বিজয়ী হবো ইনশাআল্লাহ। জনগণের পাশে থেকে তাঁদের কাংখিত সেবা করায়, জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আগামী নির্বাচনে ভোট দিবেন বলে আমি আশাবাদী। আমার ওয়ার্ডে আগেকার যে কোনো সময়ের কাউন্সিলরদের চেয়ে বহুগুণ সেবা বৃদ্ধি পেয়েছে। উন্নয়নের ছোয়ায় ওয়ার্ডবাসী উজ্জীবিত। রাস্তা-ঘাট, ড্রেন, মসজিদ-মাদ্রাসা, স্কুলসহ প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমার ওয়ার্ডে প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। জনগণ উন্নয়নে বিশ্বাসী। আমার ওয়ার্ডের সচেতন নাগরিকের সংখ্যা বেশি। তাঁরা জানানে কার দ্বারা উন্নয়ন সম্ভব।
অপরদিকে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আসন্ন ২১জুন অনুষ্ঠিত রাজশাহী সিটি নির্বাচনে আবারো বিজয়ী হবো ইনশাআল্লাহ। জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেওয়ায় জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আগামী নির্বাচনে ভোট দিবেন বলে আমি আশাবাদী। আমার ওয়ার্ডে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রতিকার ঘটনা ঘটেনি। সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে বলে আমি আশাবাদী। আমাদের ওয়ার্ডে দু একটি কেন্দ্র ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নাই।ব্যাপক উন্নয়ন হওয়ায় ওয়ার্ডবাসী সন্তুষ্ট। তাদের ভালোবাসায় আমি সিক্ত। জনগণ গতবার যেভাবে আমার প্রতি আস্থা রেখেছিলো, আমি তাদের আস্থার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওয়ার্ডের উন্নয়নসহ জনগণের পাশে ছিলাম। জনগণ একইভাবে এবারো আমার পাশে আছে।
মনোনয়ন পত্র দাখিলের সময় উক্ত ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র
আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব

You cannot copy content of this page