১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর লালমনিরহাট।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

রাসিক নির্বাচন,চাচাকে সমর্থন দিয়ে ভাতিজা’র মনোনয়ন প্রত্যাহার, সমালোচনাদের মুখে চুনকালি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি>>>

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ২১ নং ওয়ার্ডে আপন চাচা গোলাম ফারুককে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাতিজা নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল। ২৯ মে (সোমবার) রায়হানুর রহমান রয়েল মনোনয়ন প্রত্যাহার করে তাঁর আপন চাচা গোলাম ফারুককে সমর্থন দেন। মনোনয়ন প্রত্যাহার ও সমর্থন প্রদানকালে নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বলেন, আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি। আমি চাচার পাশে থেকে তাকে সাথে নিয়ে একসঙ্গে ২১ নং ওয়ার্ডের মানুষের জন্য কাজ করব। ২১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে চাচার জন্য ভোট চাইবো ।আমার চাচার বিজয় নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন পাশে থেকে তাই করবো। ২১ নং ওয়ার্ডের সকল বৈষম্যতা ও মাদকের যে সম্রাজ্য গড়ে উঠেছে এবং ওয়ার্ডের জনগণের উপরে মামলা, হামলা ও ভয় ভীতির যে রাজত্ব কায়েম রয়েছে তা দূর করতে ভোটের মাধ্যমে জয় প্রয়োজন, ২১ নং ওয়ার্ডের সর্ব স্তরের জনগণের কাছে গিয়ে আমি আমার চাচার জন্য ভোট চাইবো। আমি আমার চাচার পাশে আছি এবং আগামীতেও থাকবো ওয়ার্ডের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয়ের আলো ২১ নং ওয়ার্ডেও প্রতিফলিত হবে ইনশাআল্লাহ্।এ বিষয়ে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক বলেন আমরা সবসময় এক ছিলাম এখনও আছি আর আগামীতেও থাকবো। মুষ্টিমে কিছু মানুষ রয়েলের মনোনয়ন উত্তোলন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছে তাতে আমাদের কোন কিছু যায় আসেনা। ২১ নং ওয়ার্ড এর মানুষ এবার পরিবর্তন চায়। আমরা একসাথে থেকে ২১ নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগনের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ্, তারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য, আসন্ন ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি নির্বাচন। ইতোমধ্যেই প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে মেয়র প্রার্থীরা মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিল সম্পূর্ণ করেছেন। ২৬ মে থেকে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার শুরু হয়ে চলবে ১ জুন পর্যন্ত। ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাসিকের ২১ নং ওয়ার্ডে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিন জন। তাঁরা হলেন, নিযাম উল আজীম, গোলাম ফারুক, রায়হানুর রহমান রয়েল। গোলাম ফারুক ও রয়েল আপন চাচা ভাতিজা। চাচাকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাতিজা রয়েল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র
আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
সাতকানিয়ায় পাহাড় ও মাটি কাটার মহোৎসব

You cannot copy content of this page