৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

রাতের আঁধারে বিষ প্রয়োগে মাছ নিধন আনোয়ারায় মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের আনোয়ারায় পরৈকোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কোদলা খালে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। বিষক্রিয়ায় খালের বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে ভেসে উঠেছে, যা স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, কোদলা খালটি দেশীয় প্রজাতির মাছের জন্য বেশ সমৃদ্ধ। এখানে নিয়মিত চিংড়ি, কোরাল, শোল ও চিরিংসহ হরেক রকমের মাছ পাওয়া যায়। এই খালের সুস্বাদু মাছের আকর্ষণে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকে শৌখিন ও পেশাদার মৎস্য শিকারিরা আসেন। কেউ জাল বা বড়শি দিয়ে মাছ ধরলেও সম্প্রতি একদল অসাধু চক্র বিষ প্রয়োগের পথ বেছে নিয়েছে। এতে খালের ছোট-বড় সব মাছ নিধন হচ্ছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।তবে মাছ মারা যাওয়ার বিষয়ে ভিন্ন একটি মতও পাওয়া গেছে। কারো মতে, রাতের অন্ধকারে দলবদ্ধ শিকারিরা জাল দিয়ে মাছ ধরায় খালের পানি অত্যাধিক ঘোলাটে হয়ে অক্সিজেনের সংকট তৈরি হতে পারে। এই অক্সিজেন স্বল্পতার কারণেও মাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে মৃত মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা ল্যাবরেটরিতে পাঠানো হবে বলে জানা গেছে।এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট হালদা নদী গবেষক ড. মো. মঞ্জুরুল কিবরিয়া বলেন,বিষ প্রয়োগ করে মাছ ধরা কেবল অমানবিক নয়, এটি দেশের নদ-নদীর জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম প্রধান কারণ। রাসায়নিক দ্রব্য ব্যবহার করে মাছ শিকার সম্পূর্ণ অবৈধ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে জলজ প্রাণিকুল ধ্বংস হওয়ার পাশাপাশি বিষাক্ত মাছ খাওয়ার ফলে মানবস্বাস্থ্যের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়।খবর পেয়ে আনোয়ার উপজেলা মৎস্য অধিদপ্তর ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং পরীক্ষার জন্য মৃত মাছের নমুনা সংগ্রহ করেছেন। তিনি আরও বলেন, তদন্তে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।বর্তমানে এ ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পরিবেশবাদীরা অবিলম্বে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page