১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে প্রায় ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। পটিয়ায় ২৫ কৃষক অপহৃত, ৮০ হাজার টাকা দিয়েও মুক্তি মেলেনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে মুখোশধারীদের বিক্ষোভ চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

রাজশাহীতে প্রায় ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান দমন এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদারিত্ব, সতর্কতা ও জনসম্পৃক্ততার সমন্বয়ে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।উত্তর-পশ্চিমাঞ্চলের ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্তের মধ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ৭৬.৬৫ কিলোমিটার সীমান্ত দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে বিস্তৃত। এসব এলাকায় মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে সর্বমোট *১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা* মূল্যের অস্ত্র, মাদকদ্রব্য, চোরাচালানি ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। একই সময়ে মাদকসহ বিভিন্ন চোরাচালানের ঘটনায় জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে *৫টি পিস্তল (৮টি ম্যাগাজিনসহ), ১৭ রাউন্ড গুলি, ০.৯ কেজি হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা, ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল, ৭ হাজার ৮৫৫ বোতল ও ৭৯ লিটার বিদেশি মদ, ১৯ লিটার দেশীয় মদ, ২.৪৩ কেজি গাঁজা, বিভিন্ন প্রকারের ৮ হাজার ৪৮৭ বোতল সিরাপ, বহু সংখ্যক যৌন উত্তেজক সিরাপ এবং ট্যাবলেট। এ ছাড়াও ৭টি কষ্টিপাথরের মূর্তি (ওজন ১৭৭.৭ কেজি), মূর্তির ৫০ কেজি অংশবিশেষ এবং ৪টি ভারতীয়* গরুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।বর্তমান উদ্ভূত নিরাপত্তা* পরিস্থিতি বিবেচনায় রাজশাহী সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ ও পলায়ন প্রতিরোধ, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর স্থান গুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং মোবাইল চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রমের সময়, স্থান ও ধরন পরিবর্তনের মাধ্যমে সীমান্তে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করা হচ্ছে।প্রযুক্তিনির্ভর সীমান্ত নিরাপত্তা ও নজরদারি*বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজশাহী ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তে দিন-রাত ২৪ ঘণ্টা নিয়মিত টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করছে। ব্যাটালিয়নের সকল বিওপিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পদ্মা নদীবেষ্টিত দুর্গম সীমান্তবর্তী বিওপিগুলোতে সৌরবিদ্যুতের মাধ্যমে আলোকায়নের ব্যবস্থা করা হয়েছে। পদ্মা নদীতীরবর্তী বিওপিগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি কার্যক্রমও চালু করা হয়েছে। পাশাপাশি স্পিডবোট ও কাঠের নৌকার মাধ্যমে নদীপথে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে থার্মাল ইমেজিংসহ আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম সংযোজনের পরিকল্পনাও রয়েছে।গোয়েন্দা কার্যক্রম ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা*সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি এবং স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা কোর কমিটির মাধ্যমে সমন্বয়ের পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্তসংলগ্ন চারটি উপজেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে নিয়মিত সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।জাতীয় ও অভ্যন্তরীণ নিরাপত্তায় দায়িত্ব পালন*সীমান্ত দায়িত্বের পাশাপাশি ‘ওহ অরফ ঃড় পরারষ ঢ়ড়বিৎ’-এর আওতায় নির্বাচনকালীন নিরাপত্তা, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানে নিরাপত্তা প্রদান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার প্রতিরোধ এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সক্রিয় ভূমিকা পালন করছে। এ ছাড়া যেকোনো আকস্মিক ও উদ্ভূত নিরাপত্তাজনিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সদর দপ্তরে ০৩টি প্লাটুন এবং ১৬টি বিওপিতে ০১টি করে সেকশন জনবল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।সীমান্ত নিরাপত্তা ও জনআস্থায় অঙ্গীকারবদ্ধ বিজিবি। বিজিবি মহাপরিচালকের ঘোষিত *‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’*—এই ভিশন বাস্তবায়নে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত সহযোগিতার মাধ্যমে মাদক, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে একটি কার্যকর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’*—এই প্রত্যয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ২৫ কৃষক অপহৃত, ৮০ হাজার টাকা দিয়েও মুক্তি মেলেনি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে মুখোশধারীদের বিক্ষোভ
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

You cannot copy content of this page