১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ২৫ কৃষক অপহৃত, ৮০ হাজার টাকা দিয়েও মুক্তি মেলেনি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে মুখোশধারীদের বিক্ষোভ চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া  সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০ কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র আড়াইহাজারে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, লুট নগদ টাকা ও স্বর্ণালংকার
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

পটিয়ায় ২৫ কৃষক অপহৃত, ৮০ হাজার টাকা দিয়েও মুক্তি মেলেনি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ২০ থেকে ২৫ জন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাগানে কৃষিকাজ করতে গেলে সশস্ত্র দুর্বৃত্তরা তাঁদের গভীর পাহাড়ে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হলে কয়েকটি পরিবার টাকা পরিশোধ করেও স্বজনদের ফিরে পায়নি বলে দাবি করেছে।অপহৃতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়নাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)। তাঁদের সবার বাড়ি হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোয়ারপাড়া ও চত্তর মার্কেট এলাকায়।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে ওই কৃষকেরা পাহাড়ে চাষাবাদ করতে যান। এ সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল তাঁদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে জিম্মি করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়।ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, সন্ত্রাসীরা তাঁদের সবাইকে বেঁধে আটকে রাখার চেষ্টা করলে কয়েকজন প্রাণভয়ে দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হন। এ সময় পালাতে গিয়ে মোহাম্মদ তাজুল নামে এক কৃষক গুরুতর আহত হন। বাকি ২০ থেকে ২৫ জনকে হাত বেঁধে আটকে রাখা হয়েছে বলে তিনি ধারণা করছেন।এদিকে অপহরণের ২৪ ঘণ্টা পর অপহৃতদের পরিবারগুলোর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। অপহৃত দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী মনোয়ারা বেগম আতঙ্কিত কণ্ঠে বলেন, “ফোনে মুক্তিপণ চাওয়ার পর ধারদেনা করে দুই দফায় বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠিয়েছি। কিন্তু বুধবার দুপুর দেড়টা পর্যন্ত আমার স্বামীর কোনো খোঁজ পাইনি। পুলিশ বা সাংবাদিকদের জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।” একইভাবে আরও কয়েকটি পরিবার মুক্তিপণের টাকা পাঠিয়েও স্বজনদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে।এলাকাবাসীর অভিযোগ, পটিয়ার এই পাহাড়ি অঞ্চলে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা নতুন নয়। প্রায় দুই মাস আগেও একই এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটেছিল, সে সময়ও মুক্তিপণ দিয়ে ভুক্তভোগীরা ছাড়া পান। বারবার এমন ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি এলাকায় স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনেরা।এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে বিষয়টি জানার পরপরই জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে এবং পুলিশের একটি বিশেষ দল পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও উদ্ধার তৎপরতার বিষয়ে কাজ করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আগুন জ্বালিয়ে মুখোশধারীদের বিক্ষোভ
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কিশোরগঞ্জে লোকজবিশ্বাসে ফসলের কু-নজর এড়াতে আজও কৃষকের আস্থা কাকতাড়ুয়া 
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে টমটমের ধাক্কায় প্রাণ গেল ৭ বছরের শিশু তানজিমা’র

You cannot copy content of this page