২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

রাজনীতি করতে হবে মানুষের কল্যাণ -শাহাজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া- লোহাগাড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে এ দেশে আর শোষণের রাজনীতি চলবে না। যারা তারাই হবে আগামী দিনের শক্তিশালী নেতৃত্ব দিবে,তাঁরা জনগণের পাশে থাকবে, মানুষের কল্যাণে কাজ করবে,তিনি গতকাল সকালে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবাম ফাউন্ডেশন এর আয়োজিত আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।আবাম ফাউন্ডেশনে চেয়ারম্যান শামসুল আলম মুরাদের সভাপতিত্বে এ কর্মসূচিতে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান। তিনি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার।আবাম ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে উজ্জীবিত করে।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আজিজুর রহমান, উপজেলা প্রচার ও যুব সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ওলামা বিভাগের সদস্য মাওলানা আবুল হাসেম, আমিলাইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক, আমিলাইশ ইউনিয়নের সেক্রেটারী মুহাম্মদ হাসান, বিএনএ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মাদ হোসেন ও আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম কামরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম ডলু ফুটবল একাডেমির পরিচালক মুহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমূখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page