৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

রাঙ্গুনিয়ায় ইউপি সদস্য দলবলসহ হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে দোকান ভাঙচুর।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম>>>:চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার এক ইউপি সদস্য বিরুদ্ধে দোকানদারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।গত ২৭ মে (শনিবার) ২০২৩ইং তারিখ রাত আনুমানিক ৯টায় উপজেলার সরফভাটা ইউনিয়নে ১নং ওয়ার্ড মীরেরকিল বাজার এলাকায় করিম বক্স সিকদারের ছেলে মোঃ আইয়ুব খান সিকদার (৫৭)কে নিজ মুদির দোকানে হত্যার উদ্দেশ্যে গাছের লাঠি ও বাটাম দিয়ে হামলা চালিয়ে এলোপাতারি ভাবে মারধর করে এবং অকটেন নিক্ষেপ করে জালিয়ে দেওয়ার উদ্দেশ্যে পরে দোকান ভাঙচুর করে একই এলাকার ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসকান্দরের ছেলে মোঃ দিলদার হোসেন (৩৫) ও তার দলবল।হামলার ঘটনা বিবরণ দিয়ে আইয়ুব খান বলেন, কয়েক বছর ধরে তার বাড়ির পাশে আমার জমি দখল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্রসহ অর্ধেক দামে জমি ক্রয় করার জন্য চাপ সৃষ্টি করে আসছে। জমি বিক্রয় না করায় আমাকে ক্ষতি করার নিমিত্তে বেপারোয়া হয়ে উঠে ইউপি সদস্য মোঃ দিলদার, তারে রেশ ধরে ঐদিন রাত ৯টার দিকে মীরেরখিল বাজারের রবি টাওয়ারের পাশে আমার মুদির দোকানে মেম্বার ও তার দলবলসহ লাঠিসোটা নিয়ে হামলা চালায় এক পর্যায়ে অকটেন ছুড়ে মারে জ্বালিয়ে দেয়ার উদ্দেশ্যে। বারবার লাঠির আঘাতে আমার স্কুল পড়ুয়া ছেলে ও আমার মাথায় এবং হাতের বাহুতে মারাত্মকভাবে জখম করে। এই সময় মেম্বারের পালিত গুন্ডা বাহিনী একই এলাকার মনচপের ছেলে মোঃ লিয়াকত (৪০) ও জলিলের ছেলে মোঃ আলমগীর (৪৫) সহ আমার উপর হামলা চালায়। এইসময় আমার দোকানের সৌকিসসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে অনুমান ৪০ হাজার টাকা ক্ষয়ক্ষতি করেছে এবং আমার ক্যাশ বক্স থেকে সারা দিনের বিক্রয়কৃত টাকা নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করে। ঘটনার সময় আমার চিৎকার চেচামেচিতে আশে পাশের লোকজন আসিলে আমি প্রাণে রক্ষা পাই। এই সময় দিলদার মেম্বার আমাকে হুমকি দিয়ে বলে মামলা মোকদ্দমা করলে সময় ও সুযোগমত আমাকে কঠিনভাবে দেখে নেবে।ভবিষ্যতে প্রাণের ভয়ে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করি।ঘটনার সম্পর্কে জানতে ইউপি সদস্য মোঃ দিলদারের সাথে যোগাযোগ করলে তিনি মুঠোফোনে জানান, আমাকে গালি দিয়েছে যার কারণে রাগের মাথায় আমি তার ওপর হামলা করেছি এটা আমার ভুল হয়েছে।এ ব্যাপারে সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার পর আমাকে আইয়ুব খান ফোনে বিষয়টি জানালে আমি ইউপি সদস্য মোঃ দিলদারকে ফোন দি। ঘটনার সত্যতা জানার পর তাকে বলেছি একজন জন প্রতিনিধি হয়ে জনগণের উপর হাত উঠানো আপনার উচিত হয়নি। দেশে বিচার আছে, প্রশাসন আছে, ইউনিয়ন পরিষদে এনে বিচারের মাধ্যমে ঝামেলার সমাধান করা যেত।এলাকার ভুক্তভোগী নাম প্রকাশের অনিচ্ছুক একজন বলেন, ইউপি সদস্য দিলদার মেম্বার হওয়ার পর থেকে সে বেপরোয়া হয়ে উঠেছে, এলাকায় চাঁদাবাজি ভূমিদস্যু ও মারামারি করে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। আমার কাছে চাঁদা না পাওয়ায় আমাকেও দুইটা মামলায় জড়ানোর চেষ্টা করেছিল পরবর্তীতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করে আমার সত্যতা দেখালে আমি কোন রকমে রক্ষা পাই। এছাড়াও তিনি উক্ত এলাকায় ব্রিক ফিল্ডে শেয়ার নেওয়ার জন্য বিভিন্ন রকম হট্টগোল লাগিয়ে পরে চাঁদা দাবি করেছে।১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, গতকাল রাত্রে ঘটনা আমি জানতে পেরেছি অসুস্থতার কারণে ওইখানে উপস্থিত হতে পারিনি তবে ইউপি সদস্য দিলদার এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে এবং বিভিন্ন রকম চাঁদাবাজি ও ভূমিধস্বর কাজে লিপ্ত হয়েছে। বিভিন্ন বড় বড় নেতার ছত্রছায়ায় আছে বলে এলাকাবাসী কাছে বলে বেড়ায়। জমি জমার রেশ ধরে বিভিন্নজনকে মামলা হামলা দিয়ে আর্থিক ও শারীরিক ভাবে নির্যাতন করেছে যেহেতু তিনি একজন ভূমি সার্ভাইভার।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা অভিযোগ হাতে পেয়েছি তবে এখনও মামলা হয়নি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।উল্লেখ্য, গত রবিবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে হামলার ভিডিও ভাইরাল হলে সচেতন জনগণ ক্ষোভ প্রকাশ করে উপযুক্ত বিচার করে শাস্তির দাবি করেছে। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী আইয়ুব খানের দোকানে ইউপি সদস্য দিলদার দলবলসহ লাঠিসোটা দিয়ে অতর্কিতভাবে দোকানের হামলা চালিয়েছে এবং বিভিন্ন মালামাল ভাঙচুর করে পরে তরল জাতীয় কিছু দ্রব্য দোকানদারের উপর নিক্ষেপ করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page