২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাছের রাজা জাতীয় মাছ ইলিশ। নগরকান্দায় মামলার বাদীর বসতঘরে আগুন, থানায় অভিযোগ সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাঙ্গাবালীতে স্কুল ঘেঁষে বজ্রপাতে এক শিক্ষক সহ ১২ শিক্ষার্থী আহত, আশঙ্কাজনক ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে এক স্কুলের শ্রেণী কক্ষ ঘেঁষে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষক এবং ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আজ বুধবার দুপুর ১২ টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ৷ আহতরা হলেন, ঐ বিদ্যালয়ের শিক্ষক সুজিত বিশ্বাস , ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী উম্মে হানি, ফাতিহা, দিবা, নাদিরা, তাহুরা , তানিমা, মুনিয়া, তামিমা, কারিমা, মোহনা , সাবিনা এবং নাদিয়া
আহত শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন দুপুর ২ টা পর্যন্ত অচেতন ছিল বলে জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ। দুপুর ১ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এসময় এক শিক্ষক ও ১২ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনও পাচজনের জ্ঞান ফেরেনি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলছেন স্থানীয় ডাক্তাররা। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একজন চিকিৎসক পাঠানো হয়েছে। অচেতন পাঁচজনসহ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page