২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

রাঙ্গাবালীতে জলাবদ্ধতায় ফসলের মাঠে কৃষকের ক্ষতি।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় লক্ষ্যমাত্রার তিনের এক ভাগও এখন পর্যন্ত আবাদ হয়নি।ফলে এ বছর একদিকে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।অন্যদিকে ধস নামতে পারে উৎপাদনেও।স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।কৃষি বিভাগ বলছে, এবার উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ১৬০ হেক্টর।কিন্তু এখন পর্যন্ত ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে।অথচ গত বছর উপজেলায় ২৯ হাজার ৩৬০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছিল।এ হিসাব অনুযায়ী- গত বছরের আবাদ এবং এবারের লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশের কম আমন চাষাবাদ হয়েছে চলতি মৌসুমে।ফলে উৎপাদনে ধস নামতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা বলেন,জুলাইয়ের শেষ দিকে আমন মৌসুম শুরু হয় এবং শেষ হয় সেপ্টেম্বরে।এর মধ্যে বীজতলা তৈরির সময় থাকে এক মাস।পরে ধানের চারা রোপনের পালা।তাই এখনো চাষাবাদের কিছুটা সময় হাতে আছে।তবুও শঙ্কা প্রকাশ করে তারা বলেন,গত বছরের চেয়ে এবার চাষাবাদ কমতে পারে। টানা বৃষ্টি এবং ফসলি মাঠে জলাবদ্ধতার কারণে বীজতলার ক্ষতি হয়েছে।চাষাবাদ করতে পারছেন না কৃষকরা।ফলে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।কৃষকরা বলছেন,প্রায় এক মাস ধরে কয়েক দফার বৃষ্টিতে কৃষি জমিতে পানি জমে আছে।এ কারণে কোনো কোনো কৃষকের বীজতলা পচে গেছে।আবার কোনো কৃষকের মাঠ পানিতে নিমজ্জিত থাকায় চারা রোপন করতেই পারছেন না।সরেজমিনে দেখা গেছে,এই মুহূর্তে উপজেলার বেশিরভাগ ফসলি মাঠের বীজতলা পানিতে ডুবে রয়েছে।চাষাবাদ করতে পারছেন না কৃষকরা।ইতোমধ্যে যেসব মাঠে চারা রোপন করা হয়েছে, তাও তলিয়ে আছে পানিতে।উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমোন্তাজ গ্রামের কৃষকরা বলেন,প্রায় এক মাস ধরে বৃষ্টি। ফসলের মাঠ তলিয়ে আছে।বীজতলা করেছি।কিন্তু চারা রোপন করতে পারছি না।পানিতে বীজ ডুবে থাকলে তো বীজ পচে যাবে।নতুন করে বীজ করারও সময় নাই।কয়েকজন কৃষক জানান,স্লুইসগেট এবং কালভার্টগুলো ঠিকমত খুলে রাখা হলে ফসলের মাঠে এত পানি জমে থাকতো না।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন,এ বছর হাইব্রিড,ইফশী ও স্থানীয় জাতের দুই হাজার ৮৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়।ইতোমধ্যে ৫ শতাংশ বীজতলার ক্ষতি হয়েছে।এখন যে অবস্থা-তাতে দেড় থেকে দুই হাজার হেক্টর জমি অনাবাদি থাকতে পারে।কিন্তু ফসলি মাঠ থেকে পানি যদি না কমে এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে-সেক্ষেত্রে অনাবাদি জমির পরিমাণ আরও বাড়বে।আর চাষাবাদ কম হলে উৎপাদনও কমবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

You cannot copy content of this page