৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

যখন ভিডিও কল দিই বুবলী তখন বাথরুমে লুকিয়ে ছিল: ফারজানা মুন্নি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

কয়দিন আগেই গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির ফেসবুক থেকে তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। এরপরই তাদের প্রেমের খবরে সরগরম হয় সোশ্যাল মিডিয়া।গত ৪ নভেম্বর মধ্যরাতে ফারজানা মুন্নির ফেসবুক থেকে দেয়া সেই স্ট্যাটাসে বলা হয়, ‘তাপস ও বুবলী মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয়, এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।’পরে অবশ্য ফারজানা মুন্নির তরফ থেকে জানানো হয়, ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল। একইভাবে বুবলীর পক্ষ থেকেও তাই জানানো হয়।এই বিষয়টি অনেকটা ধাপাচাপা পড়তেই শুক্রবার রাত থেকে ফেসবুকের কয়েকটি পেজে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথপোকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।আর এ অডিও থেকেই জানা গেল নতুন তথ্য। তা হলো তাপস-বুবলীর প্রেম নিয়ে সেই পোস্টটি নিজেই দিয়েছিলেন মুন্নি। তার ফেসবুক আইডি হ্যাক হয়নি। অপু বিশ্বাসের সঙ্গে কথোপকথনের ফাঁস হওয়া একটি কল-রেকর্ডে নিজের মুখে সেটাই বলেছেন তিনি।ফারজানা মুন্নি বলেন, ‘আমি ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর তাপসের সঙ্গে আমার পরিবারের সবাই বসেছিলেন। দেখো অপু, আমি তো এখনও সংসার করি। তাপস তো এখনও আমার জামাই। তারপর যখন আমাকে বলল, এটা দাও (ফেসবুক আইডি হ্যাকের স্ট্যাটাস), তখন আমি এটা দিলাম। আমার কোনো কিছু হ্যাক হয় নাই, শুধু স্ট্যাটাসটা হ্যাক হইছে না, তাই না?’যে রাতে ফেসবুকে স্ট্যাটাসটি দিয়েছিলেন, তখন তাপসের সঙ্গে গানবাংলা টেলিভিশনের অফিসে একান্তে সময় কাটাচ্ছিলেন বলে জানালেন মুন্নি।তিনি বলেন, ‘এই তাপসকে আমি চিনতেছি না। তাপস যদি এই মেয়েকে বলে এখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবা, সে কথামতো দাঁড়িয়ে থাকবে। তুমি গানবাংলার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করো; জানতে পারবে ও (বুবলী) কখন ঢোকে, কখন বের হয়! তুমি জানো না কী হচ্ছে দুজনের! আমি তোমাকে (অপু বিশ্বাস) বোঝাতে পারব না।‘না পেরে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাপসকে ভিডিও কল করে বলছি, বুবলীকে দাও। আমি জানি ওখানে বুবলী আছে। বাথরুমে লুকিয়ে ছিল সে (বুবলী)। সে বাথরুম থেকে বের হলো। তারপর আমি বললাম, বুবলী তোমার লজ্জা লাগে না? তুমি একটা মেয়ে না? তোমার খারাপ লাগে না? ও (বুবলী) আমার কথা শুনে হাসল। ওই হাসিটা দেখে আমি সহ্য করতে পারিনি। তখনই তো আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।’অপুর সঙ্গে কথায় কথায় শাকিব খানের প্রসঙ্গও টানেন মুন্নি। তার দাবি, শাকিবের ওপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বুবলী।তার কথায়, ‘বুবলী শাকিবকে ধ্বংস করবে। ও (বুবলী) তাকে কনট্রোল করতে পারছে না। রিভেঞ্জ নিতে চায়। এ জন্য তাপসকে ব্যবহার করতেছে। তাপস এটা বুঝতেছে না। তবে ও একদিন বুঝবে।’বুবলীর মতো খারাপ মেয়ে কখনও দেখেননি বলেও সেই অডিওতে বলতে শোনা যায় মুন্নিকে। তিনি বলেন, ‘আমি এ রকম খারাপ মানুষ আমার লাইফে দেখি নাই। আমি তো একটা মেয়ে। আমার যথেষ্ট বয়স হয়েছে। তোমরা তো ছোট। দুনিয়ায় অনেক কিছু দেখে আজকে এতদূর আসছি। যেকোনো সংসার ধ্বংস করে দেয়ার জন্য এই মেয়ে এনাফ। এই বিচার কে করবে জানি না। ওর বিচার আল্লাহ করবে।’বুবলী দিন-রাত গানবাংলা টেলিভিশনের অফিসে পড়ে থাকেন। চ্যানেলটির নিজস্ব গাড়িতে তাকে আনা-নেয়া করা হয় বলেও জানান মুন্নি।এ নিয়ে মুন্নি বলেন, ‘বুবলী কোনোদিন বাসায় থাকে না। কোনো সাংবাদিক দিয়ে ওর বাসার দারোয়ানকে জিজ্ঞেস করাও যে, ও কয়টার সময় বের হয়, আর কয়টার সময় বাসায় আসে! গানবাংলার গাড়ি কয়টায় ঢোকে, কয়টায় নামিয়ে দিয়ে যায়! আমি হা হয়ে থাকি। কী হচ্ছে এসব! একটা মেয়ে সারাটাক্ষণ তাপসের সঙ্গে থাকে। ওর মতো ভালো মেয়ে নাকি তাপস কখনও দেখেনি।’তিনি বলেন, ‘বুবলীকে গানবাংলার গাড়ি নিয়ে আসে। আবার দিয়ে আসে। ও তাপসকে বোঝাতে চাচ্ছে, শাকিব আর তার পরিবার তাদের মিলিয়ে দিতে চাচ্ছে, কিন্তু সে সেটা চাচ্ছে না। এখন শুধু তাপসের বুদ্ধিতে চলবে। দেখো না চুপ করে আছে। কোনো স্টেটমেন্ট দিচ্ছে না।’সেই কথপোকথনে মুন্নি দাবি করেন, বুবলী এখন তাপসের নির্দেশনায় চলছেন। সম্প্রতি শাকিব-অপুর ছেলে জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও প্রকাশ করেছিলেন বুবলী। সেটাও নাকি তাপসের পরামর্শে।বুবলী ছেলেদের কথার জাদুতে মোহিত করে ফেলেন বলে মনে করেন মুন্নি। নিজে নিজে গল্প বানিয়ে তাপসকে আয়ত্তে নিয়ে এসেছেন।১৩ মিনিট ৫৪ সেকেন্ডের ফোনালাপটি কয়েকটি ফেসবুক পেজে দেখা গেছে। তবে কথোপকথনের অপু বিশ্বাসের কথাগুলো কেটে দেয়া হয়েছে। শুধু ফারজানা মুন্নির কণ্ঠ শোনা গেছে। তবে তিনি যে অপু বিশ্বাসের সঙ্গেই কথা বলছিলেন, সেটা বোঝা যায় কথার মাঝখানে তার নাম ধরে ডাকা থেকে।তবে এ নিয়ে জানতে শনিবার সকাল থেকে অপু বিশ্বাসের ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।এদিকে ভাইরাল এই কল-রেকর্ডের বিষয়ে জানতে গানবাংলা টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হকের ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page