১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

মোরেলগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোরেলগঞ্জে (বাগেরহাট):>>>

বাগেরহাটের মোরেলগঞ্জে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। ৩০মে মঙ্গলবার বেলা ১০টার দিকে সোনাখালী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমাবেশ ও মানববন্ধন করেন।স্থানীয় সিরাজ স্মৃতি দাখিল মাদরাসা, পিকে মোহাসিনিয়া আলিম মাদরাসা, ১৭ নং সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনাখালী শিশু শিক্ষা নিকেতনের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও স্থনীয় অভিভাবকেরা এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।মানববন্ধনে বক্তৃতা করেন, নির্যাতিতা ছাত্রীর মা রশিদা বেগম, প্রধান শিক্ষক মো. সোলায়মান ফরাজী, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, অধ্যাপক মইনুল হক শিকদার, ওবায়দুর রহমান রিমন, খলিলুর রহমান শিকদার, তালুকদার মো. রিয়াজুল ইসলাম, শিক্ষার্থী সাইরি আক্তার, মেহেবুবা আক্তার, নুরানী আয়শা ও সাদিয়া আকতার।বক্তারা, গ্রেফতার হওয়া পিঞ্জুর অপর দুই সহযোগীকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার ও নির্যাতিতা ছাত্রীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।“শিক্ষার্থী সামিয়া আক্তার, মেহেবুবা আক্তার, নূরানী আয়শা বলেন, পিঞ্জু বাহিনীর সহযোগীর গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান। এ রকম ঘটনা আর কারো সাথে যেন না ঘটে। আমরা শিক্ষার পরিবেশ ফিরে পেতে চাই”।উল্লেখ্য, গত শনিবার ভোররাতে পঞ্চকরণ গ্রামে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে পিঞ্জু হাওলাদার। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ পিঞ্জুকে গ্রেফতার করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page