৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মোংলা সরকারি কলেজের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

সুন্দরবন উপকূল সংলগ্ন মোংলা বন্দর নগরীর প্রথম প্রতিষ্ঠিত উচ্চ শিক্ষার বাতিঘর মোংলা সরকারি কলেজের আজ ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রথমবারের মতো নানা আয়োজনে ১৮ মে বৃহস্পতিবার মোংলা সরকারি কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।কলেজ কর্তৃপক্ষ, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বর্তমান অধ্যক্ষ।১৯৮১ সালের ১৮ মে,মোংলা কলেজ, নামে কলেজ’টি প্রতিষ্ঠিত হয়।কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন বর্তমান মোংলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস । কলেজ’টি সরকারি করনের পর প্রথম বিসিএস অধ্যক্ষ হলেন প্রফেসর রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য্য। কলেজের প্রতিষ্ঠতা সভাপতি ছিলেন মোংলা পোর্ট পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আব্দুল বাতেন। কলেজের প্রথম ক্লাশ শুরু হয় ১৯৮১ সালের ৯ সেপ্টেম্বর। চালনা বন্দর বিদ্যালয়ে কলেজের প্রথম দিকের ক্লাশ নেয়া হতো। পরবর্তীতে মোংলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ১৯৮০ সালের ৯ সেপ্টেম্বর মোংলা সরকারি কলেজ প্রতিষ্ঠার লিখিত অঙ্গীকার করেছিলেন যাদের কলেজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা বলা হয়। এরা হলেন তৎকালীন পৌর চেয়ারম্যান আব্দুল বাতেন, শিক্ষাবিদ সুনীল কুমার বিশ্বাস, ডা. সৈয়দ নাজিম আলী, নীরোদ বিহারী পোদ্দার, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, শশধর মল্লিক ও অম্বিকা চরণ বিশ্বাস। তৎকালীন প্রতিষ্ঠা লগ্নে যারা অধ্যক্ষ ছিলেন তারা হলেন সুভাষ চন্দ্র বিশ্বাস, স্বপন কুমার বিশ্বাস, সুশান্ত দাস, মৃনাল কান্তি শিকদার। বর্তমানে দুটি বিষয়ে অনার্সসহ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত আছে। বিভিন্ন সময়ে কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছেন দক্ষিণ জনপদের উন্নয়নের রূপকার মোংলা-রামপালের সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ( বর্তমান কেসিসি নির্বাচনে মেয়র প্রার্থী ) এবং উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। মোংলা-রামপালের এই দুই অভিভাবক সভাপতির দায়িত্ব পালনকালে কলেজটির অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ২০১৩ সালের ১৩ নভেম্বর মোংলার জয়মনিতে এক সুধী সমাবেশে বেগম হাবিবুন নাহার এমপি’র প্রস্তাবের প্রেক্ষিতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কলেজ’টি সরকারিকরণ’র ঘোষণা দেন। পরিশেষে ২০১৬ সালের ৩০ মার্চ মোংলা কলেজ সরকারিকরণ’র জিও জারি হয়। মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ ড.অসিত বসু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায়, খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এবং প্রধানমন্ত্রীর সাবেক পিএস, ড. নমিতা হালদারের ঐকান্তিক প্রচেষ্টায় মোংলা কলেজ সরকারিকরণ হয়। তিনি মোংলা সরকারি কলেজের বর্তমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী-কর্মচারিসহ মোংলাবাসীর প্রতি উক্ত প্রতিষ্ঠানের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page