২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

মোংলায় প্রতীক পেয়ে ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা বাগেরহাট প্রতিনিধি>>> মোংলায় প্রতীক পেয়ে ভোটের মাঠে নেমেছেন প্রার্থীরা।,ভোটারের কাছে ভোট চাইছেন।উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মোংলা উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলিয়ে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।তবে প্রার্থীরা সবাই আওয়ামী লীগ সমর্থিত।কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নেই বিএনপি-জামায়াত সমর্থক কোনো প্রার্থী।মঙ্গলবার (১৪ মে) দুপুরে প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারে মাঠে নেমেছেন।তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াতে দেখা গেছে।চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদার ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সনেট হালদার কে।এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিংড়ি মাছ প্রতীক নিয়ে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের হাওলাদার,আনারস প্রতীক নিয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী, বই প্রতীক নিয়ে পৌর যুবলীগের সহ-সভাপতি জামাল হেসেন, তালা প্রতীক নিয়ে মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি, টিয়া পাখি প্রতীক নিয়ে জাতীয় শ্রমিকলীগের বুড়িডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি জিহাদ সরদার টনি,মাইক প্রতীক নিয়ে খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ আল আমিন,উড়োজাহাজ প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা সনেট হালদার ও টিউবওয়েল প্রতীক নিয়ে ওবাইদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর মহিলা আ’লীগের সভানেত্রী মিসেস কামরুন্নাহার হাই, পদ্ম ফুল প্রতীক নিয়ে মহিলা আওয়ামী লীগের নেত্রী সরবরিয়া দরিয়া ও হাঁস প্রতীক নিয়ে সুমা মন্ডল ছায়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।ইতিমধ্যে নির্বাচনী এলাকায় প্রার্থীদের মার্কা সংবলিত ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। এবং লিফলেট হাতে নিয়ে প্রার্থী এবং প্রার্থীর সমর্থকেরা মাঠ চষে বেড়াচ্ছেন।যাচ্ছেন বাড়ি বাড়ি।ভোট চাইছেন ভোটারের কাছে।প্রার্থীর সমর্থনে মহিলারাও বাড়ি বাড়ি যাচ্ছেন।মা-বোনদের কাছে প্রার্থীর গুণগান করে ভোট চাইছেন।তবে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে তৃতীয় ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page