১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম জেলায় একযোগে চারটি ওসি রদবদল। আদালতে ওয়ারেন্টভুক্ত জমশেদের আকুতি! পা ধরে ক্ষমা প্রার্থনা, প্রতিশোধ ভুলে মানবিকতার পরিচয় দিলেন অ্যাডভোকেট রোকনুজ্জামান কক্সবাজারে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার-৮ চুয়েটের ড্রোন দলকে জেলা প্রশাসনের অনুদান চুয়েটের ড্রোন দলকে জেলা প্রশাসনের অনুদান ১৮ দিনের ব্যবধানে প্রাণ গেল চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদরাসার দুই শিক্ষার্থীর তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাগেশ্বরীর জহিরুল হক জীবন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬ রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

মেয়ের ভিক্ষার আয়ে চলত শতবর্ষী সাজিরনের জীবন,পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • নিজস্ব প্রতিবেদক:

বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। নিজের চলাফেরার সামর্থ্য নেই, ভিক্ষা করেও জীবিকা নির্বাহের ক্ষমতা হারিয়েছেন অনেক আগেই। তাই মেয়ের ভিক্ষার আয়ের ওপর নির্ভর করেই কোনোরকমে দিন কাটছিল ৯৯ বছর বয়সী সাজিরন বেওয়ার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিগদারি পঞ্চায়েতপাড়ার এই বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবর নজরে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাজিরন বেওয়াকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, মহিলা সদস্য নওরোজ জাহানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে অসহায়ত্বের মধ্যে থাকা সাজিরন বেওয়া সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন। স্থানীয়রা জানান, বয়সের ভারে সাজিরন বেওয়া এখন আর নিজে চলাফেরা কিংবা ভিক্ষা করতে পারেন না। মেয়ের ভিক্ষার আয়ে কোনোভাবে তাঁদের জীবন চলছিল। এমন পরিস্থিতিতে প্রশাসনের সহায়তা পাওয়ায় পরিবারটির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page