৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি।

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর, ২০২৩ ইং ) সকাল এগারোটায়, দুতালয়ের হলরুমে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে বুদ্বিজীবী দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বানী পাঠ করেন যথাক্রমে  কাউন্সিলের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোঃ সোহেল পারভেজ , তৃতীয় সচিব  চন্দন কুমার সাহা।  অনুষ্ঠানে দুতালয়ের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বাংলাদেশের স্বাধীনতার জন্য শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি আরও বলেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙ্গালী জাতির অগ্রযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ঘৃন্য কাজে সহযোগিতাকারী রাজাকার আলবদর ও তাদের দোসরদের জাতি সবসময় ঘৃনা করে যাবে। তিনি শহিদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম ও আদর্শ নিজেদের মাঝে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রুপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান।অনুষ্ঠানে মিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। সবশেষে সকল বুদ্বিজীবী, মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার পরিবারের সকল সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page