৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মহাদেবপুরে ৮৫৭ আদিবাসী পরিবার পেল ২০টি করে হাঁস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ

নওগাঁর মহাদেবপুরে ৮৫৭ আদিবাসী পরিবার ২০টি করে উন্নত জাতের পাতিহাঁস ও হাঁস পালনের ঘর পেয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে’র আওতায় এসব বিতরণ করা হয়। সোমবার (২২ মে) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সসদ্য আলহাজ¦ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ উদ্বোধন করেন।উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আল আমিন তাং এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক প্রমুখ।এসময় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এরআগে ৬৮৬ আদিবাসী পরিবারের মধ্যে ২টি করে ভেড়া ও ১৮১ আদিবাসী পরিবারের মধ্যে ১টি করে বোকনা গরু বিতরণ করা হয়।প্রধান অতিথি এমপি সেলিম বলেন, অনেকেই মনে করে যে আদিবাসী ও অন্য সংখ্যালঘুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক। আওয়ামী লীগ সরকার আদিবাসীদের জীবন মানোন্নয়নের লক্ষে অনেক কিছু করেছে। আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল প্রদান, আরও অনেক ভাতা দিয়েছেন। একমাত্র আওয়ামী লীগ আমলেই আদিবাসীদের উন্নয়ন হয়। কিন্তু ভোটের সময় আদিবাসীরা একশ’ দুশ’ টাকার জন্য না বুঝে অজায়গায় ভোট দেন। এখন সময় এসেছে নিজেদের উন্নতি বুঝবার। এসব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে তিনি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার আহ্বান জানান। তিনি আদিবাসীদের মাদক গ্রহণ থেকে বিরত থাকারও আহ্বান জানান।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন।
রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ফরিদপুরে শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকতে হবে –পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সুনামগঞ্জের বনানীপাড়ার তিনতলায় আটকে পড়া ৫ মেয়েকে ১২ ঘন্টা পর উদ্ধার
জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারীসহ ২ জন গ্রেপ্তার, বিদেশে নেওয়ার নাম কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

You cannot copy content of this page