৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের পিএফজি কমিটিতে বিতর্কীতরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি>>>>

নওগাঁর মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্টের পিউপল এগেইনস্ট ভাইয়োলেন্স পেভ এর পিস ফ্যাসিলেটেটর গ্রুপ পিএফজি কমিটিতে বিতর্কীত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে মনোনীত করায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এনিয়ে কমিটির সদস্যদের মধ্যে চলছে চাপা ক্ষোভ। এর প্রতিবাদ করেও কোন কাজ হচ্ছেনা বলে অভিযোগ করেছেন তারা। গত শনিবার (২৭ মে) দুপুরে জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে পিএফজি মহাদেবপুর উপজেলা কমিটির নবনির্বাচিতদের উদ্যোগে আয়োজিত পিকনিক ও ‘সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিকদের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় এ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। তাদের অভিযোগ, পিএফজি নতুন কমিটির কর্মকর্তাদের মধ্যে এমন একজনকে মনোনীত করা হয়েছে যার বিরুদ্ধে কয়েক বছর আগে নীল ছবি তৈরির অভিযোগ রয়েছে। একজন গৃহবধূর সাথে তার আপত্তিকর দুইটি দীর্ঘ ভিডিও ক্লিপ মোবাইলফোনের মেমোরি লোডের কম্পিউটারের দোকানগুলোতে পাওয়া যাচ্ছিল। এর প্রতিবাদে স্থানীয়রা বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন। এনিয়ে তার বিরুদ্ধে একটি ফৌজদারী মামলাও দায়ের করা হয়। পরবর্তীতে তিনি বাদীদের সাথে আপস করেন। কমিটির অপর একজন কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে লিভ টুগেদার করার অভিযোগ রয়েছে। এখনও প্রকাশ্যে তিনি পরকিয়ায় লিপ্ত রয়েছেন।
জানতে চাইলে, পিএফজি মহাদেবপুর উপজেলা কমিটির নবনির্বাচিত এ্যাম্বাসাডর নওগাঁ জেলা আওয়মী লীগের সদস্য শ্রী অজিত কুমার মন্ডল জানান, নীল ছবিতে অংশ নেয়া ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে স্থানীয় বিএনপি। অন্যজনের অন্তর্ভুক্তিও তিনি সমর্থন করেন না বলে জানান। সদ্য বিলুপ্ত হওয়া কমিটির এ্যাম্বাসাডর গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান, গত ৭ মে নতুন কমিটি গঠনের দিন উপজেলা নির্বাহী অফিসার তার বিদ্যালয় পরিদর্শনে যাওয়ায় তিনি পিএফজি কমিটির সভায় যোগ দিতে পারেননি। তার অনুপস্থিতিতে কমিটির সদস্যদের কোরাম পুরণ না হলেও জুনিয়র একজন এ্যাম্বাসাডরকে দিয়ে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওইদিন কমিটির নিয়মিত ফলোআপ মিটিংয়ের আহ্বান জানানো হলেও অজ্ঞাত কারণে আগের কমিটি বিলুপ্ত করে সঙ্গে সঙ্গেই নতুন কমিটি গঠন করা হয়। এটা সংগঠনের আইন পরিপন্থি বলেও তিনি দাবি করেন। অপর এ্যাম্বাসাডর ওয়াজেদ আলীও জানান একই কথা। তিনি কমিটি পুনারয় শুদ্ধ করে গঠন করার দাবি জানান। জানতে চাইলে দি-হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারি আছির উদ্দিন জানান, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তার কাছে কেউ জানায়নি। জানালে তিনি তাদেরকে অন্তর্ভূক্ত করতেন না। কমিটির সদস্যরাই নতুনদের মনোনয়ন দিয়েছেন বলে তিনি দাবি করেন।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page