১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

মধুপুর-ধনবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লিলি সরকার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ>>>

টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লিলি সরকার বিভিন্ন ইউনিয়নে পথসভা চালিয়ে যাচ্ছেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধুপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মধুপুর পৌরসভার তিন তিনবারের সাবেক সফল মেয়র মরহুম সরকার সহিদের সহধর্মিণী। সরকার সহিদের অকাল মৃত্যুতে মধুপুর ও ধনবাড়ি উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক যখন অভিভাবকহীন হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়ালেন সরকার সহিদের সহধর্মিণী লিলি সরকার। তার আবির্ভাবে মধুপুর ও ধনবাড়ি উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থক গোষ্ঠীদের মনে পুনরায় স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। লিলি সরকার বলেন, মরহুম সরকার সহিদের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে তা পূরণের সাধ্য আমাদের কারো নেই। তিনি ছিলেন সাধারণত মানুষের কাছে একজন সাদা মনের মানুষ। তিনি আরও বলেন, তার এতো জনপ্রিয়তা, তার জন্য সাধারণ মানুষের মনে এতো ভালোবাসা আর এই ভালোবাসাই প্রমান করে তিনি ছিলেন একজন নিস্কণ্ঠক রাজনীতিবিদ। তিনি নিজের জন্য কিছুই করেন নাই তার স্ত্রী সন্তান রেখে দিনরাত মানুষের সেবা করে গেছেন। যেসকল নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে দীর্ঘ সময় রাজনীতির মাঠ দাপিয়ে বেড়িয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন তারা আজ কোথায় যাবেন ? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সরকার সহিদের ইচ্ছে পূরণে যারা দীর্ঘ সময় পাশে থেকে তার রাজনৈতিক পথচলা সুদৃঢ় করেছে তাদেরকে সাথে নিয়ে আগামী যেকোনো আন্দোলনে অংশ গ্রহন করে বিএনপির হাতকে আরও শক্তিশালী করে তুলবো। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, দল যদি তাকে মধুপুর ধনবাড়ি থেকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এই আসনটি বিএনপিকে উপহার দিবেন।ইতিমধ্যে তিনি প্রতিনিয়ত তার একমাত্র ছেলে আদিত্য সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিভিন্ন ইউনিয়নে পথসভা করে ব্যাপক আলোচনায় এসেছেন। তিনি মধুপুর এবং ধনবাড়ি উপজেলার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের এলাকারই মেয়ে, আপনারা  সরকার সহিদের পাশে যে ভাবে ছিলেন ঠিক সেই ভাবে আমার পাশে থেকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনে পাশে থাকার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page