৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন পটুয়াখালীর জাহাংগীর হোসাইন মানিক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> বৃক্ষরোপন ও বাগান সৃজনে ব্যক্তি পর্যায়ের ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছেন পটুয়াখালীর বৃক্ষপ্রেমী ও কৃষি উদ্যোক্তা জাহাংগীর হোসাইন মানিক। তিনি এ ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার লাভ করেছেন।জাহাংগীর হোসাইন মানিক পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠন দখিনের কবিয়ালের সভাপতি এবং জাতীয় দৈনিক আজকালের খবরের পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।তিনি পটুয়াখালী জেলা প্রেসক্লাবে একজন সক্রিয় সদস্য।বুধবার(১৪ আগস্ট) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষে পুরষ্কারের নগদ পঞ্চাশ হাজার টাকার চেক জাহাংগীর হোসাইন মানিকের হাতে তুলে দেন উপকূলীয় বন বিভাগ,পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম।চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর জোনের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রী ও জাহাংগীর হোসাইন মানিকের স্ত্রী মোসাঃ ফাতেমা বেগম।জাহাংগীর হোসাইন মানিক জানান,২০১৫ সাল থেকে প্রথমে স্বল্প পরিসরে ও পরবর্তীতে ব্যাপক আকারে বৃক্ষরোপণ ও বাগান সৃজন কার্যক্রম শুরু করেন এবং সমন্বিত কৃষি খামার গড়ে তোলেন। বর্তমানে তাঁর খামারে বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির বিভিন্ন গাছ রয়েছে।তিনি আরও বলেন,ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার-২০২৩ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ আমার এই প্রাপ্তিতে গর্বিত।তিনি আরো বলেন,তাঁর স্ত্রী স্বাস্থ্য কর্মকর্তা মোসাঃ ফাতেমা বেগমের সার্বিক সহযোগিতায় অত্যন্ত নিবিড়ভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।এই পুরস্কার প্রাপ্তি আমাকে অনেক বেশি অণুপ্রাণিত ও উৎসাহিত করেছে।এটি অন্যদের জন্যেও অনুপ্রেরণা হতে পারে।গত ২৫ জুলাই ঢাকায় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ ও নগদ অর্থ প্রদানের কথা থাকলেও বিভিন্ন কারণে তা হয়ে উঠেনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page