৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ নগরকান্দায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীঅনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে সারের সংকট নেই, কৃষকের চাহিদা পূরণে তৎপর কৃষি বিভাগ সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান। বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

বিনা প্রতিদ্বন্দ্বীয় মেয়র হচ্ছেন শায়লা পারভীন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফ>>>রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র নির্বাচিত হচ্ছেন খন্দকার শায়লা পারভীন।তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী ও তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকারের মেয়ে।তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছোট ভাই তানভীর ইসলাম ফেরদৌস প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়াতে আর কোনো প্রার্থী থাকলো না।মেয়র পদে উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে গত ১৩ ফেব্রুয়ারি শায়লা পারভীনসহ দুজন মনোনয়নপত্র উত্তোলন করেন।অন্যজন হলেন শায়লার ছোট ভাই তানভীর ইসলাম ফেরদৌস।গত ১৬-১৮ ফেব্রুয়ারি বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।তবে প্রত্যাহারের শেষ দিনে আজ বৃহস্পতিবার সকালে বড় বোনের একমাত্র প্রতিদ্বন্দ্বী তানভীর ইসলাম ফেরদৌস প্রার্থীতা প্রত্যাহার করে নেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্বে) আবদুল মজিদ বিয়ষটি নিশ্চিত করেছেন।আগামী ৯ মার্চ তাহেরপুর পৌরসভার মেয়র ও এক কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাহেরপুর পৌরসভা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলার জেষ্ঠ্য নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, কাল প্রতীক বরাদ্দ হবে।খন্দকার শায়লা পারভীন জগ প্রতীক চেয়েছিলেন।আরও কিছু আনুষ্ঠানিকতা আছে,এরপর শায়লা পারভীনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হবে।তবে ওই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে শায়লার ছোট ভাই তানভীর ইসলাম ফেরদৌস বলেন, বোনোর সমর্থনে তিনি সরে আসলেন।তাঁদের মধ্যে কোনো বিরোধ ছিল না। যাচাই–বাছাইয়ে বোনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হলে তিনি প্রার্থী থাকতেন।যেহেতু বড় বোনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও তিনি যাছাইয়ে টিকে গেছেন,সেজন্য তাঁর প্রার্থী থাকার প্রশ্নই আসে না।সংসদ সদস্য আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন।তিনি পদত্যাগ করে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।এর ফলে মেয়র পদটি শূন্য হয়।খন্দকার শায়লা পারভীন এর আগে ২০০৩ সালে উপনির্বাচনে অংশ নিয়ে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।তাঁর বাবা আওয়ামী লীগের নেতা ও পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আলো খন্দকার চরমপন্থীদের হামলায় নিহত হওয়ার পর উপনির্বাচনে অংশ নিয়ে তিনি নির্বাচিত হন।খন্দকার শায়লা পারভীন বলেন,তিনি ২০০৩ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন।আগের মতোই লোকজনের পাশে থেকে সেবা,বর্তমান সরকার ও সংসদ সদস্যের সহায়তায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে জানান।সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, শায়লা পারভীনের বাবা বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকার এই পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।একজন সংসদ সদস্য হিসেবে তিনি পৌরসভার উন্নয়নে সব ধরনের সহায়তা করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির
রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা
রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের
বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদন: প্রতি ইউনিটের খরচ মাত্র দেড় টাকা
অনুকূল পরিবেশ না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব
খালেদা জিয়ার ত্যাগ ও আদর্শই বিএনপির পথচলার মূল প্রেরণা: মির্জা ফখরুল

You cannot copy content of this page