২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ সুনামগঞ্জে প্রতিমা বির্সজনের মাধ্যমে ছয়দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার সমাপ্তি
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

শিবগঞ্জে দুই কৃতী ব্যক্তিত্বকে সাংবাদিক ফোরামের সংবর্ধনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম এবং সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা স্বর্ণপদক-২০২৬’ প্রাপ্ত সমাজকর্মী নাহিদ উজ্জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে শিবগঞ্জ উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান দুই অতিথি ও কৃতী ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।শিবগঞ্জ উপজেলা আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মাজহারুল ইসলাম বলেন, “জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি লাভ শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো শিবগঞ্জ উপজেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সাফল্য অর্জিত হয়েছে।” তিনি সংবর্ধনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং জনসচেতনতা সৃষ্টিতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।সংবর্ধিত সমাজকর্মী নাহিদ উজ্জামান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন,যে কোনো স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়। সমাজকল্যাণমূলক কাজ আমি পরম তৃপ্তি থেকে করি। ‘মাদার তেরেসা স্বর্ণপদক’ আমাকে সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের কল্যাণে আরও বেশি নিবেদিত হয়ে কাজ করার প্রেরণা জোগাবে। শিবগঞ্জের মানুষের পাশে থেকে একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ গঠনে আমি সারাজীবন অবদান রেখে যেতে চাই।অনুষ্ঠানে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান, আঞ্চলিক সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ জালাল উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও আঞ্চলিক সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দুই কৃতী ব্যক্তিত্বের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও শুভকামনা জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় মাদক অপপ্রচারের নেপথ্যে বালুমহাল দখল ও পাওনা টাকার বিরোধ
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামালসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
​উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ঢাকায় স্থানান্তর
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
পতেঙ্গায় প্রতিমা বিসর্জন কর্মে ধর্মের শিক্ষা প্রতিফলনের আহ্বান- ডিসি জাহিদ
সাতকানিয়ায় ৫১০ লিটার চোলাই মদসহ একটি ডাম্পার ট্রাক জব্দ

You cannot copy content of this page