১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

বিতর্কিত বক্তব্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি >>> সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন মোংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী। তার বিরুদ্ধে পবিত্র কোরআন নিয়ে এক বক্তব্য নিয়ে বিতর্কের অভিযোগ উঠলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে তিনি দাবি করেছেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।রোববার দুপুরে শহরের মাদ্রাসা রোড়স্থ তার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ জুলফিকার আলী বলেন, “আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। মহান আল্লাহর অশেষ রহমতে একাধিকবার পবিত্র হজ পালনের সৌভাগ্য হয়েছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।”নিজের বক্তব্য প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “গত ১৫ ফেব্রুয়ারি বিএনপির এক জনসভায় সভাপতির দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছি। আমি বলেছিলাম— রাজনৈতিক কতিপয় ব্যক্তি পবিত্র কোরআন নিয়ে ভাওতাবাজি করে। এটি বলা আমার ভুল হয়েছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।”এ সময় তিনি অভিযোগ করেন, “একটি স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য খন্ডিত ও বিকৃতি আকারে উপস্থাপন করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নজরে আসার পরপরই আমি মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চেয়েছি এবং নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ব্যাখ্যা দিয়েছি।”সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি আবারও মহান আল্লাহ ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ক্ষমা চান এবং সবাইকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুব রহমান মানিক, এমরান হোসেন, খোরশেদ আলম, মোঃ আলাউদ্দিন, মোঃ রাজ্জাক ও মোঃ নাসিরসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page