১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা সাতকানিয়ায় জামায়াত নেতাদের ওপর হামলা,জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চাটখিলে জাঁকজমকপূর্ণ আয়োজনে লাজ ফার্মার শাখা উদ্বোধন পটিয়ায় সড়ক দূর্ঘটনায় তাসফিয়ার মৃত্যু। সাতকানিয়ায় ইউপি প্রার্থীর ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন তাজমীন হত্যাকাণ্ডে নতুন মোড়, চট্টগ্রাম থেকে সিএনজি চালক গ্রেপ্তার… নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে চট্টগ্রামে চলছে বিশেষ নজরদারি
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী >>> মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় অদ্য ২২ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০০৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ সোনাইকান্দি বিওপি’র টহল দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, দামকুড়া থানাধীন বেড়পাড়া চৌরাস্তা মোড় নামক এলাকায় কিছু অসাধু চক্র চোরাচালানী মালামাল বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌছালে চোরাকারবারী টহল দলের উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল কর্তৃক ব্যাগটি খুললে তার মধ্য হতে ৩২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।একই দিনে রাত্রি ০০৫০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খানপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানতে পারে যে, কাটাখালী থানাধীন খানপুর নামক এলাকা দিয়ে চোরাচালানী মালামালের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে দেখতে পায় যে, একজন চোরাব্যবসায়ী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তাদের নিকট থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক ব্যাগটি খুললে তার মধ্য হতে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ।এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page