৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর নবনিযুক্ত সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন আটক পুঠিয়া সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে বিদায় ও বরণ সংবর্ধনা শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস চট্টগ্রাম প্রতিদিন -এর সংবাদের তীব্র প্রতিবাদ জামায়াত নেতার চট্টগ্রামের ডিসি’র সাথে টিভি সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর মাদক কারবারীদের সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

বিএনপি নেতা আমানকে দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি। আমান রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।নিষেধ অমান্য করে এদিন রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিতে যায় বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। বেলা ১১টা থেকেই তারা শনির আখড়া, ধোলাইখাল, মাতুয়াইল ও গাবতলীসহ বেশ কিছু এলাকায় অবস্থান নেয়। বিএনপি নেতা আমান যান গাবতলীতে। আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি চলার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তাকে পুলিশ হেফাজতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি। প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।’ এদিন নিষেধ অমান্য করে কর্মসূচি পালনের সময় বাধা দিতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। ইট-পাটকেল ছোড়ে তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে ধোলাইখাল ও মাতুয়াইলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।বিএনপির আরেক নেতা স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page