১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

বিএনপির কাছে এমন অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চা কাম্য নয়-এম পি বাদশা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি রাজশাহীঃ

দেশের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার মধ্যে দিয়ে বিএনপির অভ্যন্তরে লালিত সন্ত্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ফজলে হোসেন বাদশা এমপি।১৪ দলীয় জোটনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে বাদশা এ মন্তব্য করেন।প্রতিবাদলিপিতে ফজলে হোসেন বাদশা বলেন, রাজপথের রাজনীতিতে সুবিধা করতে না পেরে বিএনপি নেতারা এখন এ ধরনের পথ অবলম্বন করেছেন। মূলত এভাবেই তারা ক্ষমতা দখল করতে চায়। তারা যে প্রকৃত অর্থেই সন্ত্রাসবাদের আদর্শকে লালন করে, তা জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের মধ্যে দিয়েই প্রতিফলিত হয়েছে।বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে প্রতিবাদ লিপিতে রাজশাহী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, চাঁদের এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। গণতন্ত্রের ফুলঝুরি ঝরানো বিএনপির কাছে এমন অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চা কাম্য নয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গুরুতর অপরাধের শামিল। সুতরাং, অবিলম্বে চাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) রাজশাহীতে বিএনপির একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।ওই দিন নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব ইনশাআল্লাহ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page