৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা চকরিয়ায় ভিকটিমকে উদ্ধার অভিযান করতে গিয়ে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার এসআই আরকান চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

বান্দরবানে বিজু-বিসুর বর্ণিল সূচনা সাঙ্গুর পাড়ে উৎসবের ঢল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। পার্বত্য জনপদে বেজে উঠেছে উৎসবের সুর। নীল জলরাশির সাঙ্গু নদীতে বর্ণিল ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘বিজু-বিসু’। রোববার সকালে শহরের মধ্যমপাড়া এলাকায় সাঙ্গু নদীর ঘাটে জড়ো হন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা।

অতীতের সব দুঃখ-গ্লানি মুছে ফেলে নতুন বছরের কল্যাণ কামনায় তারা গঙ্গা দেবী ও জলবুদ্ধের চরণে শ্রদ্ধা জানিয়ে নদীতে ফুল ভাসান। পাহাড়ি নারীদের রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সাঙ্গুর পাড় যেন এক খণ্ড উৎসবে পরিণত হয়।

আজ চাকমা ও তঞ্চঙ্গ্যাদের ‘ফুল বিজু’ পালিত হচ্ছে। সোমবার উদযাপিত হবে উৎসবের মূল আকর্ষণ ‘মূল বিজু’। কেবল ফুল ভাসানোই নয়, এই উৎসবকে কেন্দ্র করে পাহাড়ের ঘরে ঘরে চলছে,বয়স্কদের পূজা ও আশীর্বাদ গ্রহণ।ঐতিহ্যবাহী পিঠা তৈরি ও আপ্যায়ন।ঘিলা খেলাসহ লোকজ ক্রীড়া প্রতিযোগিতা।সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচ-গান।

বান্দরবানে শুধু চাকমা বা তঞ্চঙ্গ্যা নয়, মারমাদের সাংগ্রাই,ত্রিপুরাদের বৈসু, এবং ম্রো সম্প্রদায়ের ‘চাংক্রান’ উৎসবকে ঘিরে এখন সাজ সাজ রব। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে এই বর্ণিল আয়োজন। একইসাথে বাঙালির চিরায়ত পহেলা বৈশাখ যুক্ত হওয়ায় পাহাড়ের ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের পদচারণায় মুখরিত এখন পুরো এলাকা।

উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন বান্দরবানে। সব মিলিয়ে উৎসব, আনন্দ আর প্রার্থনার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পাহাড়ের মানুষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page