৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ উরুগুয়ের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বকাপজয়ী তারকা দিয়েগো ফোরলান ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়াল আফ্রিকা, পেল বড় সমর্থন
আন্তর্জাতিক:
ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া
     
             

বাউফলে প্রধান শিক্ষিকাকে পদত্যাগ করার জন্য মারধরের শিকার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগে বাধ্য করতে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।ওই শিক্ষিকার নাম মোসা. পারভীন বেগম (৫৪)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক সহ চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষিকা।ওই শিক্ষিকা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এর আগে গত ১৯ আগস্টেও তাকে মারধর করা হয়েছিল।থানায় অভিযোগ, ভুক্তভোগী প্রধান শিক্ষিকা ও বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেখ হাসিনার পতনের পর থেকে বিদ্যালয়ের সহকারী শিব সংকর দাস, মুশফিকা জাহান নুপুর সহ একটি চক্র পারভীন বেগমকে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করে। পদত্যাগ না করায় তারা প্রধান শিক্ষিকার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৯ আগস্ট শিব সংকর, মুশফিকা জাহান সহ অজ্ঞাত ১৫/২০ জন দুষ্কৃতকারী প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে তাকে পদত্যাগ করতে বলপ্রয়োগ করে। পদত্যাগ করতে রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরে তারা একাধিক সাদাকাগজে স্বাক্ষর নিয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনার পর থেকে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে যেতে ও হাজিরা খাতায় স্বাক্ষর দিতে বাধা দেয় সহকারী শিক্ষক শিব সংসর ও মুশফিকা জাহান। (৩১ শে ডিসেম্বর) প্রধান শিক্ষিকা পারভীন বেগম বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক শিব সংকর, মুশফিকা জাহান, ফিরোজ আলম ও নৈশ প্রহরী শাহজাহান তাকে (প্রধান শিক্ষিকা) এলোপাতাড়ি ভাবে মারধর শুরু করেন। খবর পেয়ে তার স্বামী ও মেয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ভুক্তভোগী প্রধান শিক্ষিকা পারভীন বেগম বলেন, আমি সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনেক কাজ করেছি। কখনো কোনো দুর্নীতি অনিয়ম করিনি। দেশের পটপরিবর্তনের সুযোগ নিয়ে কয়েকজন সহকারী শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আমাকে পদত্যাগ করতে চাপ সৃষ্টি করে। পদত্যাগ না করায় তারা আমাকে একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক শিব সংকর বলেন, সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমরা তাকে মারধর করিনি। তিনি (প্রধান শিক্ষক) হয়রানি করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। একই কথা জানান আরেক অভিযুক্ত সহকারী শিক্ষক মুশফিকা জাহান নুপুর। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি
সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি।
গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক
চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ঘুষের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন, গ্রেফতারের দাবি

You cannot copy content of this page