৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে মিরাজের সেঞ্চুরি, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ উরুগুয়ের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন বিশ্বকাপজয়ী তারকা দিয়েগো ফোরলান ফিফা সভাপতি ইনফান্তিনোর পাশে দাঁড়াল আফ্রিকা, পেল বড় সমর্থন
আন্তর্জাতিক:
ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড জিসিসিভুক্ত দেশগুলোর পাসপোর্ট মহাপরিচালকদের ৪১তম বৈঠকে কাতারের অংশগ্রহণ যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া
     
             

বাউফলে নদীতে ইলিশ শিকারের দায়ে ৯ জেলের কারাদন্ড।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে ধুলিয়া ও মঠবাড়ীয়া এলাকায় মৎস্য দপ্তর ও নৌ পুলিশ এর যৌথ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) জনাব প্রতীক কুমার কুন্ড দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ৩ সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন,১।মোঃ সাইফুল খন্দকার(৪২) ২।মোঃ সাইফুল ইসলাম গাজী(৩৮) ৩।মোঃ সোহেল হাওলাদার(৩৪),৪।মোঃ সিদ্দিক প্যাদা(৫৬),৫।মোঃ সোহাগ প্যাদা(২০),৬।মোঃ খলিল(৩০),৭।ফিরোজ সমাদ্দার(৩৫),৮।মোঃ বাদল(১৯) ৯।মোঃ রুস্তম মাল(৩০) উল্লেখ্য,জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় গত ১৩ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ,আহরণ,পরিবহন,বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে,এই নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা।এমন খবরে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ।এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই ৯ জেলেকে আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত বিশ হাজার মিটার জাল জব্দ করা হয়।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন,নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা তেতুলিয়া নদীতে ইলিশ শিকার করায় উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ এর যৌথ অভিযানে জেলেদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড,জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা এবং জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি
সালথায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বিয়ে, নানির বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি।
গ্যাস সংকটে সিইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি, অনিশ্চয়তায় প্রায় ২০ হাজার শ্রমিক
চন্দনাইশে বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ঘুষের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন, গ্রেফতারের দাবি

You cannot copy content of this page