১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী” কিশোরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সখিপুরে তরুণীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

বাঁশখালীতে চাল বিতরণে অভিযোগ চেয়ারম্যান-মেম্বার মামলার জালে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের বাঁশখালীতে জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণে অনিয়মের অভিযোগ এনে এক চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার (২৩ জুন) দুপুরে সাংসদ মুজিবুর রহমান সিআইপির ব্যক্তিগত সহকারী মীর মোহাম্মদ নজরুল ইসলাম (৫১) বাদী হয়ে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার ও ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার ছাড়াও চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কর্মচারীসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারকে সরকারি চাল চোর চক্রের সদস্য হিসেবে অভিহিত করা হয়েছে। এই ঘটনায় বাঁশখালীতে তোলপাড় ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, খানখানাবাদ ইউনিয়নের এক হাজার জেলের জন্য মাথাপিছু ৫৬ কেজি করে ৫৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। ১১ জুন রাতে সাংসদ মুজিবুর রহমানের কাছে গোপন সূত্রে খবর আসে, চাঁনপুর খাদ্য গোদাম থেকে উত্তোলন করা জেলেদের জন্য বরাদ্দকৃত ৫৬ টন চালের মধ্যে কিছু চাল আসামিদের যোগসাজশে আত্মসাতের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের নির্ধারিত খাদ্য গোদামে না রেখে বেআইনিভাবে বিক্রি করে বিক্রিত টাকা আত্মসাৎ করার জন্য অন্যত্র সরিয়ে রাখে।

পরদিন ১২ জুন সকাল ৮টায় সাংসদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের নিয়োগকৃত শ্রমিকরা চাল বিতরণের জন্য প্রস্তুত হন। উপকারভোগী জেলেরাও চাল নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো ছিল। এসময় সাংসদ উপস্থিত হয়ে শ্রমিক ও জসীম উদ্দিন হায়দারকে কত টন চাল আছে জিজ্ঞেস করলে ৫৬ টন চাল আছে বলে জানান। তখন সাংসদ মুজিবুর স্তুপকৃত চাল ওজন করে দেখাতে বললে জসীম হায়দার বলেন, ‘আপনি দু’তলায় গিয়ে বিশ্রাম নিন। আমরা ওজন করে দেখছি।’ জবাবে সাংসদ মুজিবুর রহমান বলেন, ‘আমি ওপরে যাবো না, আমার উপস্থিতিতে ওজন করতে হবে।’

এসময় জসীম উদ্দিন হায়দার ও শহীদুল ইসলামের অনিচ্ছা দেখতে পেয়ে ১০ জন লোককে জনপ্রতি ১ হাজার পারিশ্রমিকের বিনিময়ে তাদের মাধ্যমে আসামি, সাক্ষী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উক্ত চাল ওজন করেন। ওজন করার পর দেখা যায়, ইউনিয়ন পরিষদের গুদামে ৪০ টন চাল রয়েছে। অবশিষ্ট ১৬ টন পাওয়া যায়নি। এসময় সাংসদ মুজিবুর রহমান ইউপি সচিব মোহাম্মদ জালাল মিয়ার কাছ থেকে চালানের কপি দেখতে চাইলে তিনি চালানের কপি না পাওয়ার বিষয়টি লিখিতভাবে জানান।

পরবর্তীতে চেয়ারম্যান জসীম উদ্দিন হায়দার ও শহীদুল ইসলাম ইউনিয়ন পরিষদে স্তুপকৃত চাল কম বলে স্বীকার করে নেন। এসময় চেয়ারম্যানের দুর্নীতি প্রত্যক্ষ করার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়লে সাংসদ মুজিবুর রহমান তাৎক্ষণিক সংক্ষিপ্ত বক্তব্যে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় আসামি জসীম ও শহীদুল সাংসদকে দেখে নেওয়ার হুমকি এবং উপস্থিত লোকজনকে বেশি বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page