৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা চাঁদের শাস্তির দাবীতে সুনামগঞ্জে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের বিক্ষোভ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক গ্রেপ্তারকৃত আবু সাঈদ চাঁদ এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর ১টায় বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের নেতৃত্বে শহরের কাজির পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিংকু চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সিদ্দিকুর রহমান মাসুক,মাওলানা ইকবাল আহমেদ জলিল,হাজী আব্দুল করিম বাবুল,সহ-সভাপতি বিপ্লব তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক এড. হারুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক, জ্যোতির্ম্ময়  দাস চপল, মিলন মিয়া,জেলা কমিটির সদস্য মণির হোসেন,ফারুক মিয়া,সৈনিকলীগ নেতা এড. পারভেজ আহমেদ,এড. সাইফুল ইসলাম,সদর কমিটির সভাপতি আব্দুল মতিন,সাধারন সম্পাদক জাকির হোসেন ও যুব শ্রমিকলীগের সভাপতি মিলন আহমেদ সহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা।বঙ্গবন্ধু সৈনিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল বলেছেন,দীর্ঘ তিনযুগে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ক্ষুধা ও দারিদ্রমুক্ত হয়েছে। বিশে^ বাংলাদেশ আজ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে। দেশের মানুষের গড় মাথাপিছু আয় পাশ্ববর্তী ভারত ও পাকিস্থানকে ছাড়িয়ে গেছে। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। দেশে মেগা প্রকল্প পদ্মাসেতুর অর্থায়ন বিশ্বব্যাংক বন্ধ করে দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় নিজ দেশের অর্থে পদ্মাসেতু নির্মাণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। তিনি আরো বলেন,এছাড়াও মেট্রোরেল, কর্ণফূলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল হয়েছে। দেশের গ্রাম পর্যায়ে যে উন্নয়ন সাধিত হয়েছে রাস্তাঘাট,স্কুল কলেজ,বিশ^বিদ্যালয় নির্মাণ করে আজ গ্রাম শহরে পরিণত হয়েছে। গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছেন, মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা করা,বিধবা ভাতা,বয়স্কভাতা চালু এবং দেশে যারা গৃহহীন তাদের সরকারী খরচে পাকা ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। তিনি বলেন আমেরিকার মতো পরাশক্তি আমাদের এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এখন আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়। তিনি বলেন এই দেশে পূর্ণ গনতন্ত্র রয়েছে মানুষ স্বাধীনভাবে তা ভোগ করলে ও স্বাধীনতা বিরোধী জামায়াত শিবির ও বিএনপিরা বলছে দেশে গনতন্ত্র নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সরকারের অধীনে হবে এবং নির্বাচন কার্যক্রম নির্বাচন কমিশন পরিচালনা করবে। এই দেশের জনগন নির্ধারিত করবেন তারা কোন দলকে ভোট দিবেন বা না দিবেন। এখানে একটি স্বাধীন দেশে বিদেশীদের হস্তক্ষেপের কোন সুযোগ নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অবিলম্বে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি কামনা করেন। #

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page