৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গুজব ও অপপ্রচারে বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা ডিসি ও এসপির চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পুরোপুরি নেভেনি চট্টগ্রামের চিনি কারখানার আগুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>>চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চিনি কারখানায় লাগা আগুন এখনো পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস।তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।কারখানার যে গোডাউনে আগুন লেগেছে,সেটি থেকে অন্য কোথাও ছড়ানোর সম্ভাবনা নেই বলেও জানা গেছে।মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় কারখানায় আগুন জ্বলতে দেখা যায়।ঘটনাস্থলে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট আগুন নির্বাপণে প্রাণপণ কাজ করে যাচ্ছে।যে গুদামে আগুন লেগেছে,সেটি থেকে কালো রঙের লাভার মতো কিছু বের হচ্ছে,যেটি আশেপাশের খাল-নালায় ছড়িয়ে পড়ছে।বান্দরবান ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি।আগুন নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।এর আগে কর্ণফুলী নদীর চরলক্ষ্যা এলাকার ওই কারখানায় সোমবার বিকাল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়,ওই চিনির কারখানায় আগুন লাগার পর সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তারা সংবাদ পায়।এর পর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি,কালুরঘাট থেকে দুটি,আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।পরে ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।এ ছাড়া নৌ,বিমান ও সেনাবাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে।আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন,যেহেতু কারখানার ভেতরে আগুন জ্বলছে এবং সেখানে ভেতরে গিয়ে পানি ছিটানো সম্ভব না।তাই হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো গেলে দ্রুত আগুন নির্বাপণ করার সম্ভাবনা রয়েছে।না হয় সহসাই আগুন নির্বাপণ করা সম্ভব হবে না।আগুন লাগার পর সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা ও চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়।পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম উপস্থিত ছিল।এদিকে আগুন লাগার কারণ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।চট্টগ্রামের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল মালেক মুত্তাকিম বলেন,তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page